বক্স অফিসে ফের শীর্ষে ‘মাইকেল’, আয় ছাড়িয়েছে ৬০০ মিলিয়ন ডলার

সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে মাইকেল। মুক্তির ২০ দিনের বেশি সময় পরও সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে।

May 17, 2026 - 15:02
বক্স অফিসে ফের শীর্ষে ‘মাইকেল’, আয় ছাড়িয়েছে ৬০০ মিলিয়ন ডলার
সংগীতভিত্তিক বায়োপিক ‘মাইকেল-এ জাফর জ্যাকসন। ছবি: আইএমডিবি

সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে মাইকেল। মুক্তির ২০ দিনের বেশি সময় পরও সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে।

গত ২৪ এপ্রিল মুক্তির প্রথম দিনেই প্রায় ৩৯ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করে আলোচনায় আসে ছবিটি। অ্যান্টনি ফুকোয়া পরিচালিত সিনেমাটি নতুন করে গতি পেয়েছে আইম্যাক্স ও অন্যান্য প্রিমিয়াম স্ক্রিন ফিরে পাওয়ায়।

ছবিতে পপ সম্রাট মাইকেল জ্যাকসনএর চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন। ইতিমধ্যে বিশ্বব্যাপী ছবিটির আয় ৬০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। মূল্যস্ফীতি সমন্বয় ছাড়া হিসাব করলে এটি এখন উত্তর আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিক। এর আগে শীর্ষে ছিল ‘বোহেমিয়ান র‍্যাপসোডি

বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে আরও প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার আয় করতে পারে ‘মাইকেল। এর বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ‘মর্টাল কম্ব্যাট ২’–এর প্রত্যাশা পূরণে ব্যর্থতাকে। গত সপ্তাহে অধিকাংশ আইম্যাক্স স্ক্রিন দখলে থাকলেও দর্শকের আগ্রহ ধরে রাখতে পারেনি সিনেমাটি। ফলে প্রিমিয়াম স্ক্রিনের বড় অংশ আবার চলে গেছে ‘মাইকেল-এর দখলে।

অন্যদিকে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২। ডেভিড ফ্র্যাঙ্কেল পরিচালিত ছবিটি শুক্রবার বিশ্বব্যাপী ৫০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে। ‘বার্বির পর এটিই এখন সবচেয়ে বেশি আয় করা নারীপ্রধান চলচ্চিত্র।

এদিকে আলোচনায় এসেছে নতুন হরর সিনেমা ‘ওবসেশন । তরুণ নির্মাতা কারি বারকার পরিচালিত মাত্র সাড়ে সাত লাখ ডলারের এই সিনেমা প্রথম সপ্তাহেই প্রায় দেড় কোটি ডলার আয়ের পথে। সমালোচক ও দর্শকদুই পক্ষের কাছ থেকেই প্রশংসা পাচ্ছে ছবিটি।

এ ছাড়া শীর্ষ পাঁচে জায়গা ধরে রাখতে পারে পরিবারকেন্দ্রিক কমেডি-রহস্য সিনেমা ‘দ্য শিপ ডিটেকটিভস