সাউথ ডালাসে মাদক নেটওয়ার্কে ১৯ অভিযুক্ত, ১৩ গ্রেপ্তার
সাউথ ডালাসের একাধিক মাদক ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে ফেডারেল কর্তৃপক্ষ ১৯ জনকে অভিযুক্ত করেছে এবং তাদের মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
সাউথ ডালাসের একাধিক মাদক ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে ফেডারেল কর্তৃপক্ষ ১৯ জনকে অভিযুক্ত করেছে এবং তাদের মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
নর্থ টেক্সাস জেলার মার্কিন অ্যাটর্নি রায়ান রেবোল্ড মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ২৪-দফা ফেডারেল অভিযোগপত্রে মাদক পাচার, মানি লন্ডারিং, আগ্নেয়াস্ত্র অপরাধ এবং মাদক বিতরণে ব্যবহৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নেটওয়ার্কটি সাউথ ডালাসের লিবার্টি, অপরচুনিটি ও মিলড্রেড ডান পার্কের কাছের আবাসিক বাড়িগুলোকে মাদক বিক্রির কেন্দ্র হিসেবে ব্যবহার করত। কয়েকটি ঘাঁটি বছরের পর বছর ধরে চালু ছিল এবং এই নেটওয়ার্ক ডালাস ছাড়িয়ে শহরের বাইরেও মাদক সরবরাহ করত।
অভিযুক্তদের মধ্যে অ্যাভেরি ওয়েন ডেভিস ও স্টার্লিং লরেন্স টেলরকে নেতৃস্থানীয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০২৩ সালের জুন থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত কমপক্ষে পাঁচ কিলোগ্রাম কোকেইন বিতরণের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
ডালাস পুলিশের তদন্ত থেকে শুরু হওয়া এই মামলায় পরে ডিইএ, এফবিআই ও আইআরএস যোগ দেয়। নেটওয়ার্কে বিতরণকারী, মাদক প্রস্তুতকারী, নিরাপত্তাকর্মী ও মানি লন্ডারারসহ বিভিন্ন ভূমিকার লোকজন ছিল। ছয়জন আসামি এখনো পলাতক রয়েছে।
সূত্র: ডালাস মর্নিং নিউজ