বেকসুর খালাস বহাল রাখল আদালত, প্রায় এক দশক পর মুক্তি পেলেন ক্রিস্টাল ম্যাসন

টেক্সাসের ট্যারেন্ট কাউন্টির বাসিন্দা ক্রিস্টাল ম্যাসনের বেকসুর খালাস চূড়ান্তভাবে বহাল রেখেছে আদালত। ২০১৬ সালের নির্বাচনে একটি প্রভিশনাল ব্যালট কাস্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেই মামলায় নয় বছর ধরে আইনি লড়াই চালিয়ে অবশেষে এই জয় পেলেন তিনি।

Sep 29, 2026 - 08:03
বেকসুর খালাস বহাল রাখল আদালত, প্রায় এক দশক পর মুক্তি পেলেন ক্রিস্টাল ম্যাসন
উইকিমিডিয়া কমন্স

টেক্সাসের ট্যারেন্ট কাউন্টির বাসিন্দা ক্রিস্টাল ম্যাসনের বেকসুর খালাস চূড়ান্তভাবে বহাল রেখেছে আদালত। ২০১৬ সালের নির্বাচনে একটি প্রভিশনাল ব্যালট কাস্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেই মামলায় নয় বছর ধরে আইনি লড়াই চালিয়ে অবশেষে এই জয় পেলেন তিনি।

গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার টেক্সাস কোর্ট অব ক্রিমিনাল আপিলস রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়। এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, ফলে ২০২৪ সালে দ্বিতীয় আপিল আদালতের দেওয়া বেকসুর খালাসের রায় কার্যকর থাকে।

ম্যাসনকে ২০১৮ সালে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই নির্বাচনে ভোটার তালিকায় তাঁর নাম না পাওয়ায় তাঁকে প্রভিশনাল ব্যালট দেওয়া হয়, যা পরে গণনায় নেওয়া হয়নি। মামলার মূল প্রশ্ন ছিল, ব্যালট কাস্ট করার সময় তিনি জানতেন কিনা যে তিনি ভোট দেওয়ার অযোগ্য।

ট্যারেন্ট কাউন্টির জেলা অ্যাটর্নি ফিল সরেলস এক বিবৃতিতে বলেছেন, অবৈধ ভোটদান টেক্সাসে এখনও অপরাধ এবং যথেষ্ট প্রমাণ থাকলে তাঁর দফতর মামলা করবে। তিনি উল্লেখ করেন, কোর্ট অব ক্রিমিনাল আপিলস নিম্ন আদালতের রায়ের গুণগত মান যাচাই করেনি।

খালাসের পর ম্যাসন জানান, পুরো অভিজ্ঞতাটি তাঁকে ভোটার সংগঠনের কাজে অনুপ্রাণিত করেছে। তিনি ক্রিস্টাল ম্যাসন: দ্য ফাইট অ্যাগেইনস্ট ভোটার সাপ্রেশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং পরিবারের সদস্যদের নিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সূত্র: এনবিসি ডিএফডব্লিউ