আইসিইর অভিযানে একদিনে তিন রাজ্যে তিনজনের মৃত্যু

গত ১৩ জুলাই মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মেইন, জর্জিয়া ও ফ্লোরিডায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযান-সংশ্লিষ্ট তিনটি পৃথক ঘটনায় তিনজন মারা যান।

Sep 29, 2026 - 08:29
আইসিইর অভিযানে একদিনে তিন রাজ্যে তিনজনের মৃত্যু
উইকিমিডিয়া কমন্স

গত ১৩ জুলাই মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মেইন, জর্জিয়া ও ফ্লোরিডায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযান-সংশ্লিষ্ট তিনটি পৃথক ঘটনায় তিনজন মারা যান।

দ্য গার্ডিয়ানের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মেইনে গুলিতে নিহত হন কলম্বিয়ার নাগরিক হোয়ান সেবাস্তিয়ান দুরান গেরেরো (২৫), যার বৈধ কাজের অনুমতি ছিল এবং তিনি আইসিইর মূল লক্ষ্যও ছিলেন না। একই দিন জর্জিয়ায় আটকাবাস স্থানান্তরের সময় ভেনেজুয়েলার নাগরিক হেসুস মানুয়েল আরেনাস-সিলভা (৪৫) মারা যান, যাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়নি।

ফ্লোরিডার সেন্ট অগাস্টিনে মেক্সিকোর পর্যটক হুয়ান হাইরো করোনিয়া দুরান (২৮) আইসিই কর্মকর্তাদের দেখে পালাতে গিয়ে ব্যস্ত হাইওয়েতে একটি ট্রাকের নিচে পড়ে মারা যান। মেইন ও ফ্লোরিডায় নিহত দুজন আইসিইর মূল লক্ষ্য ছিলেন না।

ডিএইচএস তিনটি মৃত্যুর বিষয়ে আলাদা বিবৃতি দিয়েছে এবং তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে। অভিবাসন আইন বিশেষজ্ঞ অ্যান্ড্রু ফ্রি বলেছেন, মাঠে ও আটকাবাসে মৃত্যু বাড়তেই থাকছে এবং যে ধারা চলছে তাতে শীঘ্রই একদিনে আরও বেশি মানুষ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।

মিনিয়াপোলিসে ২০২৬ সালের শুরুতে দুজন মার্কিন নাগরিক নিহত হওয়ার পর থেকে আইসিই বড় অভিযান কমিয়ে নিরব পদ্ধতিতে কাজ করছে। চলতি বছর আইসিই-সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগের কোনো অপরাধের ইতিহাস নেই।

সূত্র: দ্য গার্ডিয়ান