Dallas Updates

ডালাসে মর্মান্তিক দুর্ঘটনা, রেস্টল্যান্ড ফিউনারাল হোমে শ্রমিকের মৃত্যু

ডালাসের ১৩০০৫ গ্রিনভিল অ্যাভিনিউতে রেস্টল্যান্ড ফিউনারাল হোমের বাইরে দাফনের ভল্ট ধসে পড়ে এক শ্রমিককে চাপা দেয়। ডালাস ফায়ার রেসকিউ সোমবার নিশ্চিত করেছে, হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

উত্তর টেক্সাসে দমকা হাওয়ায় আগুনের ঝুঁকি, সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শরতের শুরুতে উত্তর টেক্সাসে ফিরেছে কিছুটা উষ্ণতা। তবে সপ্তাহান্তে আবার মৌসুমি আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

টেক্সাসের আলভারাডোয় শিক্ষিকা খুন, স্বামী আটক

টেক্সাসের আলভারাডোতে এক শিক্ষিকা খুন হয়েছেন। তার স্বামীকে দক্ষিণ-পূর্ব টেক্সাসের গ্রাইমস কাউন্টি থেকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।

টেক্সাস গভর্নরের নির্বাচনে প্রার্থী ডেমোক্র্যাট জিনা হিনোজোসা

টেক্সাসের ডেমোক্র্যাট স্টেট রিপ্রেজেন্টেটিভ জিনা হিনোজোসা বুধবার গভর্নরের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। হোমটাউন ব্রাউনসভিলে সমর্থকদের সঙ্গে র‍্যালি করে প্রচারণাও শুরু করেছেন তিনি।

টেক্সাসে ভোট শুরু সোমবার, ৪ নভেম্বর মূল নির্বাচন

Oct 21, 2025

টেক্সাসে ভোট শুরু সোমবার, ৪ নভেম্বর মূল নির্বাচন

আগামী ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসে হবে স্থানীয় নির্বাচন। সোমবার (২০ অক্টোবর) থেকে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্র খোলা থাকবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত; সন্ধ্যা ৭টার মধ্যে লাইনে থাকলে ভোট দিতে পারবেন।

টেক্সাসের দ্য কলোনিতে আগুনে এক বাড়ি পুড়ে ছাই, পাশের বাড়িতেও ছড়িয়েছে আগুন

Oct 20, 2025

টেক্সাসের দ্য কলোনিতে আগুনে এক বাড়ি পুড়ে ছাই, পাশের বাড়িতেও ছড়িয়েছে আগুন

টেক্সাসের দ্য কলোনি এলাকায় সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন পাশের আরেকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ডালাসের হোয়াইট রক এলাকায় আরভিতে আগুন,  ভস্মীভূত বৃদ্ধা ও তার কুকুর

Oct 19, 2025

ডালাসের হোয়াইট রক এলাকায় আরভিতে আগুন, ভস্মীভূত বৃদ্ধা ও তার কুকুর

ডালাসের হোয়াইট রক এলাকায় রোববার ভোরে এক আরভিতে (রেক্রিয়েশনাল ভেহিকল) আগুন লেগে এক বৃদ্ধা ও তার কুকুরের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ইস্টউড ড্রাইভের ১০৩০০ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

ওল্ড ইস্ট ডালাসে গুলিতে আহত ৪, দুজন আটক

Oct 19, 2025

ওল্ড ইস্ট ডালাসে গুলিতে আহত ৪, দুজন আটক

ডালাসের ওল্ড ইস্ট এলাকায় শনিবার রাতে এক বন্দুক হামলায় চারজন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে নর্থ হ্যাসকেল ও গ্যাস্টন অ্যাভিনিউর এক ভবনে এ ঘটনা ঘটে।

ফেডারেল অভিযোগে জটিল হলো ডালাস মুসলিম নেতার মুক্তির লড়াই

Oct 18, 2025

ফেডারেল অভিযোগে জটিল হলো ডালাস মুসলিম নেতার মুক্তির লড়াই

ডালাসের মুসলিম নেতা মারওয়ান মারুফের বিরুদ্ধে ফেডারেল সরকার নতুন নাগরিক মামলা করেছে, যেখানে তাকে সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এতে তার জামিনে মুক্তির লড়াই আরও জটিল হয়ে উঠেছে।

বৃষ্টি উপেক্ষা করে ডালাস-ফোর্ট ওর্থে ‘নো কিংস’ বিক্ষোভ

Oct 18, 2025

বৃষ্টি উপেক্ষা করে ডালাস-ফোর্ট ওর্থে ‘নো কিংস’ বিক্ষোভ

ডালাসসহ উত্তর টেক্সাসজুড়ে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ নামলেন রাস্তায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিবাদে শনিবারের এই বিক্ষোভে শ্লোগান ওঠে ‘নো কিংস’, যা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।

ডালাসে ঝড়-বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা, আছে টর্নেডোর আশঙ্কাও

Oct 18, 2025

ডালাসে ঝড়-বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা, আছে টর্নেডোর আশঙ্কাও

মৌসুম পরিবর্তনের ছাপ ডালাসের আবহাওয়ায়। সপ্তাহান্তে শক্তিশালী ঝড়, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রোববারের পর থেকেই আবহাওয়া ঠান্ডা ও স্বস্তিদায়ক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

টেক্সাসে তিন হত্যার পর বাকি’স-এ গাড়ি দুর্ঘটনা, সন্দেহভাজনের আত্মহত্যার চেষ্টা

Oct 18, 2025

টেক্সাসে তিন হত্যার পর বাকি’স-এ গাড়ি দুর্ঘটনা, সন্দেহভাজনের আত্মহত্যার চেষ্টা

টেক্সাসের মেব্যাঙ্কে তিনজনকে গুলি করে হত্যার পর পালানোর সময় এক ব্যক্তি এনিস শহরের জনপ্রিয় কনভিনিয়েন্স স্টোর বাকি’স-এ গাড়ি নিয়ে ঢুকে পড়েন। এতে এক পথচারী আহত হন, আর হামলাকারী নিজেই গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে।

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ডালাস মেয়র এরিক জনসন

Oct 16, 2025

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ডালাস মেয়র এরিক জনসন

আরও বড় দায়িত্ব নেওয়ার জন্য তিনি পদত্যাগ করতে পারেন-ডালাসের মেয়র এরিক জনসনকে নিয়ে এমনই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জনসন নিজেই।

গ্র্যান্ড প্রেইরিতে ট্রাকে ভয়াবহ আগুন, বন্ধ আই-২০ পশ্চিমমুখী লেন

Oct 16, 2025

গ্র্যান্ড প্রেইরিতে ট্রাকে ভয়াবহ আগুন, বন্ধ আই-২০ পশ্চিমমুখী লেন

ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলে উঠল ১৮-চাকার লম্বা এক ট্রাক। আগুনের শিখা উঠে পড়ল প্রায় ২০ ফুট ওপরে। আশেপাশেও ছড়িয়ে পড়ল আগুন। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় মুহূর্তেই বন্ধ হয়ে যায় আই-২০ মহাসড়কের পশ্চিমমুখী সব লেন।

ডালাসে তিন হত্যার সন্দেহভাজন দুই খুনিকে হিউস্টনে আটক

Oct 16, 2025

ডালাসে তিন হত্যার সন্দেহভাজন দুই খুনিকে হিউস্টনে আটক

ডালাসে তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই সন্দেহভাজনকে হিউস্টন কাছাকাছি অবস্থান থেকে গ্রেপ্তার করেছে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সদস্যরা। তাঁদের ডালাস কাউন্টি জেলে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

টেক্সাসে রেস্তোরাঁয় আগুন লাগিয়ে আটক

Oct 16, 2025

টেক্সাসে রেস্তোরাঁয় আগুন লাগিয়ে আটক

টেক্সাসের করসিকানা শহরে প্রায় দুই দশকের পুরনো জনপ্রিয় রেস্তোরাঁ নাপোলিস বার অ্যান্ড রেস্তোরাঁয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় রেস্তোরাঁর ওপরে থাকা তিনজন অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

টেক্সাসে এলিমেন্টারি স্কুলে শিশুকে আঘাত করে শিক্ষিকা গ্রেপ্তার

Oct 14, 2025

টেক্সাসে এলিমেন্টারি স্কুলে শিশুকে আঘাত করে শিক্ষিকা গ্রেপ্তার

টেক্সাসের আনা শহরের হেনড্রিকস এলিমেন্টারি স্কুলে এক কিন্ডারগার্টেন শিক্ষিকার বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে আঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনায় শিক্ষিকা মিকায়েলা বেথ প্রিস্টকে বরখাস্তের পর আটক করা হয়েছে।

ডালাসে শপিং সেন্টারের বাইরে গুলিতে নিহত ১, আহত ৪

Oct 13, 2025

ডালাসে শপিং সেন্টারের বাইরে গুলিতে নিহত ১, আহত ৪

ডালাসের একটি শপিং সেন্টারের বাইরে রবিবার ভোরে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

ডালাসে ‘ধন্যবাদ’ না বলাকে কেন্দ্র করে এক নারীকে গুলি করে হত্যা

Oct 13, 2025

ডালাসে ‘ধন্যবাদ’ না বলাকে কেন্দ্র করে এক নারীকে গুলি করে হত্যা

ডালাসে এক নারীর মৃত্যু নিয়ে শোক ও ক্ষোভে ভেঙে পড়েছে তার পরিবার। ‘ধন্যবাদ’ না বলাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডকে ভুক্তভোগীর মা ‘অযৌক্তিক ট্র্যাজেডি’ ও ‘অন্তহীন এক দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন।

ফোর্ট ওয়ার্থে বিমান বিধ্বস্ত,  নিহত ২

Oct 12, 2025

ফোর্ট ওয়ার্থে বিমান বিধ্বস্ত, নিহত ২

ফোর্ট ওয়ার্থের ট্যারান্ট কাউন্টিতে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরে নর্থ স্যাগিনাও বুলেভার্ডের ১২৭০০ ব্লকে হিকস এয়ারফিল্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফ্রিসকো হাইস্কুলের পার্কিং লটে রোড রেজে গুলি, নিহত ১

Oct 11, 2025

ফ্রিসকো হাইস্কুলের পার্কিং লটে রোড রেজে গুলি, নিহত ১

ফ্রিসকো হাইস্কুলের পার্কিং লটে রোড রেজের ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে।

টেক্সাস-ওইউ  ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ডার্ট ট্রেনের আশ্বাস

Oct 10, 2025

টেক্সাস-ওইউ ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ডার্ট ট্রেনের আশ্বাস

টেক্সাস-ওকলাহোমা ফুটবল ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই প্রস্তুতি জোরদার করেছে ডালাস এরিয়া র‌্যাপিড ট্রানজিট (ডার্ট)। গত এক সপ্তাহে দুইটি আলাদা স্টেশনে দুইজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় আসন্ন ম্যাচটিকে ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

চার দিনে ডালাস-ফোর্ট ওয়ার্থে আলাদা আলাদা সহিংস ঘটনায় ১০ জন নিহত

Oct 7, 2025

চার দিনে ডালাস-ফোর্ট ওয়ার্থে আলাদা আলাদা সহিংস ঘটনায় ১০ জন নিহত

৩ অক্টোবর শুক্রবার থেকে ৬ অক্টোবর সোমবার-এই চার দিনে ডালাস-ফোর্ট ওয়ার্থ মেট্টোপ্লেক্স জুড়ে আলাদা আলাদা সহিংস ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।

ডালাসে শিশু হত্যায় কাশ গেরননের যাবজ্জীবন কারাদণ্ড

Oct 7, 2025

ডালাসে শিশু হত্যায় কাশ গেরননের যাবজ্জীবন কারাদণ্ড

চার বছরের শিশুকে অপহরণ ও ছুরিকাঘাতের হত্যায় অভিযুক্ত ড্যারিন ব্রাউন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছেন।

নতুন রেললাইন চাঙ্গা করবে নর্থ টেক্সাসের যাতায়াত ও পর্যটন, চালু ২৫ অক্টোবর

Oct 7, 2025

নতুন রেললাইন চাঙ্গা করবে নর্থ টেক্সাসের যাতায়াত ও পর্যটন, চালু ২৫ অক্টোবর

ফোর্ট ওয়ার্থের কমিউটার ট্রেন পরিষেবার যাত্রীরা খুব শিগগিরই উত্তর টেক্সাসের আরও শহরে সহজে যেতে পারবেন। এ মাসের শেষ দিকে চালু হচ্ছে ডালাস এরিয়া র‍্যাপিড ট্রানজিটের নতুন সিলভার লাইন।

ডিএফডব্লিউতে অনুষ্ঠিত মেটাল কনসার্ট ‘বাংলা আন্ডারগ্রাউন্ড ভলিউম ২’

Oct 6, 2025

ডিএফডব্লিউতে অনুষ্ঠিত মেটাল কনসার্ট ‘বাংলা আন্ডারগ্রাউন্ড ভলিউম ২’

গত ৩০ আগস্ট প্যান্টেগোতে অনুষ্ঠিত হয়েছে বাংলা মেটাল সংগীতের আয়োজন ‘বাংলা আন্ডারগ্রাউন্ড ভলিউম ২’। ডালাসের জনপ্রিয় দুটি ব্যান্ডের পারফর্মেন্সে আন্ডারগ্রাউন্ড কনসার্টটি সফলভাবে সম্পন্ন হয়। ইভেন্টটি অনুষ্ঠিত হয় প্যান্টেগো টাউনের ডঃ জেকিল’স বিয়ার ল্যাব-এ, যেখানে উপস্থিত ছিলেন ডিএফডব্লিউর সংগীতপ্রেমীরা।

ফোর্ট ওয়ার্থে গাড়ি দুর্ঘটনার পর তরুণীকে গুলি করে হত্যা

Oct 6, 2025

ফোর্ট ওয়ার্থে গাড়ি দুর্ঘটনার পর তরুণীকে গুলি করে হত্যা

ফোর্ট ওয়ার্থের এক রেস্টুরেন্টের পার্কিং লটে গত শুক্রবার বিকেলে হালকা গাড়ি দুর্ঘটনার পর এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

ফোর্ট ওয়ার্থের গ্যাস স্টেশনে এক ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

Oct 5, 2025

ফোর্ট ওয়ার্থের গ্যাস স্টেশনে এক ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

ফোর্ট ওয়ার্থের এক গ্যাস স্টেশনে এর কর্মচারীকে শুক্রবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত ২৮ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী চন্দ্রশেখর পোল ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের শিক্ষার্থী ছিলেন। 

ডালাসে পানির পাইপ ফেটে  বৈদ্যুতিক শর্ট সার্কিট

Oct 3, 2025

ডালাসে পানির পাইপ ফেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট

ডালাস শহরের কেন্দ্রে পানির পাইপ ফেটে বিদ্যুৎ শর্ট সার্কিটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আক্রান্ত ভবনের ১৭৫টি ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

ডালাসে ডার্ট ট্রেনে তর্কের এক পর্যায়ে গুলি, একজনের মৃত্যু

Oct 2, 2025

ডালাসে ডার্ট ট্রেনে তর্কের এক পর্যায়ে গুলি, একজনের মৃত্যু

সোমবার রাতে, ডালাসের মার্কেট সেন্টার স্টেশনের কাছে ডিএআরটি ট্রেনে তর্কের এক পর্যায়ে গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। নিহতের নাম জানা গেছে ড্যানিয়েল টম গর্মলি (৫৩)। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত রেল অপারেটর এক সময় গর্মলিকে একজন সন্দেহভাজনকে ট্রেন থেকে নামতে বলতে দেখেন, এরপর সেই ব্যক্তি তিন রাউন্ড গুলি চালান।