Dallas Updates

লিটল এলমের রেবেকা ললার নাসার মহাকাশচারী প্রার্থী নির্বাচিত

লিটল এলমের অধিবাসী রেবেকা ললার নাসার নতুন মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রাক্তন নৌবাহিনীর পাইলট এবং সর্বশেষ ইউনাইটেড এয়ারলাইন্সে টেস্ট পাইলট হিসেবে কাজ করেছেন। প্রায় ৩,০০০ ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতা ও ৪৫টিরও বেশি ধরনের বিমান চালানোর রেকর্ড রয়েছে তার ঝুলিতে।

ডালাস আইসের অফিসে গুলিবর্ষণ: ১ নিহত, কমপক্ষে ২ জন আহত

ডালাসে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ফিল্ড অফিসে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আরও দুজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গুলিবর্ষণের পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্লেনোতে রাস্তা পার হওয়ার সময় এসইউভির ধাক্কায় ব্যক্তির মৃত্যু

গত শনিবার রাতে রাস্তা পার হওয়ার সময় একটি এসইউভির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়। প্লেনো পুলিশ দুর্ঘটনাটি নিয়ে তদন্ত করছে। 

লেবার ডে ছুটিতে ডালাস-ফোর্ট ওয়ার্থে বৃষ্টির শঙ্কা

ডালাস-ফোর্ট ওয়ার্থে আসন্ন লেবার ডে উইকএন্ডে শীতল আবহাওয়া ফিরবে। তবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রবল শীতল বাতাসের প্রবাহ ঢুকবে। ফলে তাপমাত্রা কমবে এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি বাড়বে।

লালন থেকে হাসন রাজা: ফ্রিসকো মাতাবে ‘এ র‍্যাপসোডি অব ফোক অ্যান্ড ফিউশন’

Aug 15, 2025

লালন থেকে হাসন রাজা: ফ্রিসকো মাতাবে ‘এ র‍্যাপসোডি অব ফোক অ্যান্ড ফিউশন’

ডালাসের বাংলা সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে ডিএফডব্লিউ ইউফোনি। আগামী ১৬ আগস্ট সন্ধ্যা ৭টায় ফ্রিসকো ডিসকভারি সেন্টারের ব্ল্যাক বক্সে অনুষ্ঠিত হবে তাদের পঞ্চম প্রযোজনা— ‘এ র‍্যাপসোডি অব ফোক অ্যান্ড ফিউশন’।

গাজায় আহত দুই শিশু চিকিৎসার জন্য নর্থ টেক্সাসে

Aug 7, 2025

গাজায় আহত দুই শিশু চিকিৎসার জন্য নর্থ টেক্সাসে

গাজা উপত্যকায় যুদ্ধজনিত আঘাতে ক্ষতিগ্রস্ত দুই ফিলিস্তিনি শিশু 'জীবনরক্ষাকারী চিকিৎসা' গ্রহণের উদ্দেশ্যে রবিবার উত্তর টেক্সাসে এসে পৌঁছেছে।

লুইসভিলে গ্যারাজে টেসলা গাড়িতে আগুন, বাড়ির ব্যাপক ক্ষতি

Jul 26, 2025

লুইসভিলে গ্যারাজে টেসলা গাড়িতে আগুন, বাড়ির ব্যাপক ক্ষতি

টেক্সাসের লুইসভিলে একটি বাড়ির গ্যারাজে থাকা টেসলা গাড়িতে হঠাৎ আগুন ধরে গেলে পুরো বাড়িতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়।

ডালাস কাউন্টিতে ২০২৫ সালে তাপজনিত কারণে প্রথম মৃত্যু

Jul 25, 2025

ডালাস কাউন্টিতে ২০২৫ সালে তাপজনিত কারণে প্রথম মৃত্যু

ডালাস কাউন্টিতে এ বছরের প্রথম তাপজনিত মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ঘোষণাটি আসে বৃহস্পতিবার। এই মৌসুমের প্রথম তাপ সতর্কতা বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্য জারি করা হয়েছে। এরমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ডালাস ফোর্ট ওয়ার্থ এলাকাও।

গ্রেইপভাইনে তিনটি গাড়ির সংঘর্ষে বড় দুর্ঘটনা

Jul 25, 2025

গ্রেইপভাইনে তিনটি গাড়ির সংঘর্ষে বড় দুর্ঘটনা

গ্রেইপভাইন পুলিশ শুক্রবার ভোরে সংঘটিত একটি বড় দুর্ঘটনার তদন্ত করছে।  দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় ২টার একটু আগে গ্রেইপভাইন মিলস পার্কওয়ে এবং গ্রেইপভাইন মিলস বুলেভার্ড সংযোগকারী র‌্যাম্পের কাছে অবস্থিত সেতুর সংযোগস্থলে।

জরুরি সেবায় পরিবর্তনের হাল ধরেছেন ফোর্ট ওয়ার্থের ৯১১ প্রধান

Jul 24, 2025

জরুরি সেবায় পরিবর্তনের হাল ধরেছেন ফোর্ট ওয়ার্থের ৯১১ প্রধান

অব্রি ইনস্কো ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফোর্ট ওয়ার্থের প্রথম ৯১১ যোগাযোগ ব্যবস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি গ্র্যান্ড প্রেইরিতে ২৬ বছর ধরে জরুরি সেবায় কাজ করেছেন।

ডালাস মাতাল ‘রেইন অব বাংলা রক’ কনসার্ট

Jul 20, 2025

ডালাস মাতাল ‘রেইন অব বাংলা রক’ কনসার্ট

বাংলা রক সংগীতপ্রেমীদের জন্য ডালাসে অনুষ্ঠিত হলো এক জমজমাট কনসার্ট— ‘রেইন অব বাংলা রক’। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ক্যারলটনের প্লাজা আর্ট সেন্টারে আয়োজিত এই কনসার্টে একই মঞ্চে গান পরিবেশন করে ডালাসের তিনটি জনপ্রিয় বাংলা ব্যান্ড: অক্সফোর্ড, মেলোডি লেন এবং গণজোয়ার।

ফোর্ট ওয়ার্থে ‘ট্রিনিটি মেট্রো’ অন-ডিমান্ড সার্ভিসে গাড়ি সংকট

Jul 20, 2025

ফোর্ট ওয়ার্থে ‘ট্রিনিটি মেট্রো’ অন-ডিমান্ড সার্ভিসে গাড়ি সংকট

ফোর্ট ওর্থের অন-ডিমান্ড ভ্যান রাইডশেয়ার প্রোগ্রাম ট্রিনিটি মেট্রো বর্তমানে সীমিত সার্ভিস নিয়ে চলছে। ১৪ জুলাই একটি বড় ধরনের বিঘ্ন ঘটার পর অনেক যাত্রী বিকল্প পরিবহন খুঁজতে বাধ্য হন। এটির সার্ভিস ধীরে-ধীরে স্বাভাবিক করা হচ্ছে।

নতুন সামরিক বিমান নির্মাণ করবে ফোর্ট ওয়ার্থের প্রতিষ্ঠান বেল

Jul 20, 2025

নতুন সামরিক বিমান নির্মাণ করবে ফোর্ট ওয়ার্থের প্রতিষ্ঠান বেল

ফোর্ট ওয়ার্থ-ভিত্তিক প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান বেল একটি নতুন প্রোটোটাইপ সামরিক বিমানের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে। আর এর নামের মধ্যেই রয়েছে রহস্য ও প্রযুক্তির ছোঁয়া।

ট্রাম্পের সিদ্ধান্তে ২২ মিলিয়ন ডলারের ঘাটতিতে ডালাস আইএসডি

Jul 17, 2025

ট্রাম্পের সিদ্ধান্তে ২২ মিলিয়ন ডলারের ঘাটতিতে ডালাস আইএসডি

ট্রাম্প প্রশাসনের শিক্ষাব্যয় নির্ধারণ স্থগিতের সিদ্ধান্তের ফলে ডালাস স্কুলগুলো ২২ মিলিয়ন ডলারের একটি ঘাটতির মুখে পড়বে। এমনটা জেলা কর্মকর্তারা জানিয়েছেন। এই অর্থ প্রায় ১৫০ জন কর্মীর বেতন বহন করে। মঙ্গলবার দ্য ডালাস মর্নিং নিউজের সম্পাদকীয় বোর্ডের সাথে এক সভায় জানিয়েছেন ডিআইএসডি সুপারিনটেনডেন্ট স্টেফানি এলিজালডে।

টেক্সাস লটারিতে আর্লিংটনের বাসিন্দা জিতেছেন ১০ লাখ ডলার

Jul 16, 2025

টেক্সাস লটারিতে আর্লিংটনের বাসিন্দা জিতেছেন ১০ লাখ ডলার

আর্লিংটনের একজন বাসিন্দা টেক্সাস লটারির স্ক্র্যাচ-অফ গেম '১,০০০,০০০ ডলার ক্রসওয়ার্ড'-এ ১০ লাখ ডলার পুরস্কার জিতেছেন। টেক্সাস লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী ব্যক্তি মিডলোথিয়ানের ফার্ম-টু-মার্কেট রোড ৬৬৩-এর একটি কুইকট্রিপ স্টোর থেকে ২০ ডলারের টিকিটটি কিনেছিলেন।

ফোর্ট ওয়ার্থ পুলিশের প্রধান পদে চূড়ান্ত তালিকায় ডালাসের সাবেক পুলিশ প্রধান এডি গার্সিয়া

Jul 15, 2025

ফোর্ট ওয়ার্থ পুলিশের প্রধান পদে চূড়ান্ত তালিকায় ডালাসের সাবেক পুলিশ প্রধান এডি গার্সিয়া

ফোর্ট ওয়ার্থ সিটি কাউন্সিলের সদস্য ক্রিস নেটলস ডালাসের সাবেক পুলিশ প্রধান এবং বর্তমানে অস্টিন শহরের অ্যাসিস্ট্যান্ট সিটি ম্যানেজার এডি গার্সিয়া ফোর্ট ওয়ার্থের পরবর্তী পুলিশ প্রধান হিসেবে বিবেচিত পাঁচজন চূড়ান্ত প্রার্থীর একজন।

ডালাস মিউজিয়ামে ‘কুমড়াভিত্তিক’ শিল্পপ্রদর্শনী

Jul 15, 2025

ডালাস মিউজিয়ামে ‘কুমড়াভিত্তিক’ শিল্পপ্রদর্শনী

ডালাস মিউজিয়াম অফ আর্টে শুরু হয়েছে বিশ্বখ্যাত জাপানি শিল্পী ইয়াইয়োই কুসামার একটি বিশেষ শিল্প প্রদর্শনী। এর মূল আকর্ষণ হলো কুমড়া দিয়ে সাজানো একটি আয়নাবদ্ধ ঘর, যার নাম 'কুমড়োর প্রতি আমার চিরন্তন ভালোবাসার নিবেদন' (অল দ্য ইটারনাল লাভ আই হ্যাভ ফর দ্য পাম্পকিনস)। এই ইনফিনিটি মিরর রুমটি দর্শকদের এমন এক অভিজ্ঞতা দেয়, যেখানে মনে হয় চারদিকে কেবল কুমড়া, আর তার কোনো শেষ নেই।

বন্যায় ক্ষতিগ্রস্ত ক্যাম্প মিস্টিক পুনর্গঠনে ‘ডালাসের সেরা লেমোনেড’ বিক্রি শিশুদের

Jul 15, 2025

বন্যায় ক্ষতিগ্রস্ত ক্যাম্প মিস্টিক পুনর্গঠনে ‘ডালাসের সেরা লেমোনেড’ বিক্রি শিশুদের

স্কুল প্রজেক্ট নিয়ে শিশুদের ছটফটানি যেমন হয়। গ্রাহাম গুডিন উদগ্রীব ছিল তার ব্যবসায়িক পরিকল্পনা বাবা-মাকে জানানোর জন্য। শনিবার ৯টা বাজতেই সেটা সে জানিয়ে দেয়। তাই সে দ্রুত তার জিনিসপত্র ও দল জোগাড় করে ফেলে। এই দলে রয়েছে তার ১২ বছর বয়সী বন্ধু কেডেন ওয়ালেস এবং কেডেনের ১০ বছর বয়সী বোন এভারলি ওয়ালেস।

আর্লিংটনে হত্যা-আত্মহত্যার ঘটনায় ২ জনের মৃত্যু

Jul 14, 2025

আর্লিংটনে হত্যা-আত্মহত্যার ঘটনায় ২ জনের মৃত্যু

আর্লিংটনে এক নারী একটি হেয়ার সেলুনে ঢুকে এক পুরুষকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন। জানিয়েছে আর্লিংটন পুলিশ।

লুইসভিল লেকে ডুবে এক নারীর মৃত্যু

Jul 14, 2025

লুইসভিল লেকে ডুবে এক নারীর মৃত্যু

রবিবার সকালে লুইসভিল লেক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। টেক্সাস পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টের মুখপাত্র স্টেফানি গার্সিয়া জানিয়েছেন, সেদিন ভোরে লুইসভিল লেকে ডুবে যাওয়ার একটি ঘটনার খবর পেয়ে টেক্সাস গেম ওয়ার্ডেনরা ঘটনাস্থলে পৌঁছান।

নর্থ টেক্সাসে বন্যা সতর্কতা জারি

Jul 13, 2025

নর্থ টেক্সাসে বন্যা সতর্কতা জারি

জুলাই সাধারণত বছরের অন্যতম শুষ্ক মাস হলেও এবছর ঘটছে ব্যতিক্রম। এই মাসে প্রায় প্রতিদিনই ডিএফডব্লিউ বিমানবন্দরে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই ১.০৯ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি পুরো মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ০.০২ ইঞ্চি বেশি।

ডালাসে আবারও 'বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভাল'

Jul 12, 2025

ডালাসে আবারও 'বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভাল'

প্রায় এক দশক আগে প্ল্যানো শহরে এক ছোট্ট আয়োজন দিয়ে শুরু হলেও আজ ডালাসের বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভাল উত্তর আমেরিকায় এক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রে বসবাসযোগ্য শহরের তালিকায় সপ্তম স্থানে ফ্লাওয়ার মাউন্ড

Jul 12, 2025

যুক্তরাষ্ট্রে বসবাসযোগ্য শহরের তালিকায় সপ্তম স্থানে ফ্লাওয়ার মাউন্ড

বসবাসের জন্য সবচেয়ে উপযোগী ছোট শহরগুলোর মধ্যে সপ্তম স্থান দখল করেছে ফ্লাওয়ার মাউন্ড। ডালাস থেকে মাত্র ৩০ মাইল দূরের এই শহরটি সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মার্কিন অর্থনৈতিক ও প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা স্মার্টঅ্যাসেট তাদের চলতি বছরের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে ফ্লাওয়ার মাউন্ডকে এই স্বীকৃতি দিয়েছে।

টেক্সাসের প্রাণঘাতী বন্যা: যে ৪ টি প্রশ্নের উত্তর এখনো মেলেনি

Jul 11, 2025

টেক্সাসের প্রাণঘাতী বন্যা: যে ৪ টি প্রশ্নের উত্তর এখনো মেলেনি

চলতি মাসের ৪ তারিখে টেক্সাসে ভয়াবহ বন্যা দেখা দেয়। এক সপ্তাহ পার হলেও এখনো বহু প্রশ্নের উত্তর মেলেনি। নিহতের সংখ্যা এরই মধ্যে ১২০ ছাড়িয়েছে এবং প্রায় ১৬০ জন এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। বিশেষত গুয়াদালুপে নদীর পাশে থাকা পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং ক্যাম্পারদের ওপরই ছিল এই বন্যার সবচেয়ে বেশি প্রভাব।

ইউএনটি বিএসএ ২০২৫–২৬ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

Jul 9, 2025

ইউএনটি বিএসএ ২০২৫–২৬ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের (ইউএনটি) বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ) ২০২৫–২০২৬ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে নতুন কমিটির নেতৃবৃন্দ ২০২৫ সালের ফল সেমিস্টারের শুরুতে দায়িত্ব গ্রহণ করবেন।

‘রেইন অব বাংলা রক’-এ এক মঞ্চে ডালাসের তিন জনপ্রিয় ব্যান্ড

Jul 8, 2025

‘রেইন অব বাংলা রক’-এ এক মঞ্চে ডালাসের তিন জনপ্রিয় ব্যান্ড

বাংলা রক সংগীতপ্রেমীদের জন্য ডালাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ রক কনসার্ট। স্থানীয় সময় আগামী শনিবার, ১৯ জুলাই, ক্যারলটনের প্লাজা আর্ট সেন্টারে আয়োজিত হবে ‘রেইন অব বাংলা রক’ শিরোনামের কনসার্টটি। ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চলের তিনটি জনপ্রিয় বাংলা ব্যান্ড— গণজোয়ার, মেলোডি লেন এবং অক্সফোর্ড এতে অংশ নেবে।

টেক্সাসে বন্যায় শতাধিক মৃত্যু, ডালাস-ফোর্ট ওয়ার্থে নিহত অন্তত ১২

Jul 8, 2025

টেক্সাসে বন্যায় শতাধিক মৃত্যু, ডালাস-ফোর্ট ওয়ার্থে নিহত অন্তত ১২

টেক্সাসের ভয়াবহ বন্যার পর স্থানীয় সময় সোমবার মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবারও নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। তবে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। বিগত চারদিন ধরে টানা বৃষ্টিপাতের পর আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় উদ্ধার তৎপরতা কিছুটা সহজ হয়েছে। তবে কিছু এলাকায় এখনো মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে।

এবার ডালাসে বন্যার আশঙ্কা

Jul 7, 2025

এবার ডালাসে বন্যার আশঙ্কা

স্থানীয় সময় গত শনিবার ও রবিবারের টানা বৃষ্টিতে টেক্সাসের হিল কান্ট্রির কিছু এলাকায় ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়। এরই মধ্যে আবারও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সোমবার সকালেই ডালাস কাউন্টির উত্তর-পূর্বাংশে বন্যা সতর্কবার্তা জারি করা হয়েছে, যা সকাল ১০:৪৫ পর্যন্ত কার্যকর থাকবে।

স্বাস্থ্যসেবায় ২১০ মিলিয়নের জালিয়াতি, ডালাসে ভারতীয়সহ টেক্সাসে গ্রেফতার ৪

Jul 2, 2025

স্বাস্থ্যসেবায় ২১০ মিলিয়নের জালিয়াতি, ডালাসে ভারতীয়সহ টেক্সাসে গ্রেফতার ৪

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা জালিয়াতি অভিযান চালানো হয়েছে। এই অভিযানে নর্থ টেক্সাস থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা সরকারের স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ভুয়া চিকিৎসা দেখিয়ে প্রায় ২১০ মিলিয়ন ডলার দাবি করেন। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। 

আই-২০ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: টেরেলের কাছে ৪ জন নিহত, বহু আহত

Jun 28, 2025

আই-২০ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: টেরেলের কাছে ৪ জন নিহত, বহু আহত

কফম্যান কাউন্টির টেরেল শহরের কাছে আই-২০ মহাসড়কে শনিবার দুপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। টেরেল ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট এই তথ্য নিশ্চিতকরেছে।