ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে নতুন তিনটি সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ এলাকায় এই ঘাঁটিগুলো গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম।
মাইলস্টোন স্কুল ও কলেজের ওপর যুদ্ধবিমান বিধ্বস্তের মূল কারণ হিসেবে তদন্তে পাইলটের উড্ডয়ন ত্রুটিকে করা হয়েছে। দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের বেশির ভাগই স্কুলের কোমলমতি শিক্ষার্থী।
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করেছে নেদারল্যান্ডস দূতাবাস ও ভিএফএস গ্লোবাল।
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের হিলসাইড অ্যাভিনিউ হঠাৎ মুখরিত হলো বাঙালি কণ্ঠের উচ্ছ্বাসে। সেখানে আয়োজিত নির্বাচনী এক মিছিলে বাংলায় দেওয়া হলো ‘আমার মেয়র, তোমার মেয়র, মামদানি মামদানি’ স্লোগান।
ইতালিতে বিদেশি নাগরিকের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। বেড়েছে বাংলাদেশিদের সংখ্যাও। দেশটিতে এখন অন্তত ৫৪ লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন—যা মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশ। কর্মশক্তির ১০ দশমিক ৫ শতাংশ এবং শিক্ষার্থীদের ১১ দশমিক ৫ শতাংশই বিদেশি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘চ্যালেঞ্জিং’ আখ্যা দিয়ে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে—এমনকি বড় শক্তিও এতে জড়িত থাকতে পারে।
নব্বইয়ের দশকের ঢালিউডের রাজপুত্র সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্য যেন শেষই হচ্ছে না। আত্মহত্যা না হত্যা—প্রায় তিন দশক ধরে এ প্রশ্নের উত্তর খুঁজছেন নায়কের ভক্তরা। অবশেষে ২৯ বছর পর সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের সব কর্মকাণ্ডে যাদের কোনোভাবে ক্ষতি হয়েছে, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
নতুন রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।’
প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছয় ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগুন নিভে গেছে। দ্রুতই সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাবেক শিক্ষার্থী ফেরিহান এফ. রহমান নাসডাক এন্টারপ্রেনিউরিয়াল সেন্টারের ২০২৫ সালের শরৎকালীন মাইলস্টোন মেকারস প্রোগ্রামে যুক্ত হয়েছেন।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) এক কারখানায় ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
বাংলা কিশোর সাহিত্যের সোনালি যুগের এক তারার বিদায়। ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসান আর নেই।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর শুক্রবার হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে সপ্তাহের ছুটির দিনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ বেড়ে ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় একাধিক গুমের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আগামী বছর ফেব্রুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর আগেই ইংল্যান্ড থেকে ফিরে আসবেন বাংলাদেশে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থীরা। ফলাফল ঘোষণার সময় তারা নির্বাচনী প্রক্রিয়াকে কারচুপিপূর্ণ বলে দাবি করেন এবং বর্জনের ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে সোমবার দিবাগত মধ্যরাত থেকে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা দল বেঁধে টিএসসি, রাজু ভাস্কর্য, ভিসি চত্বরসহ ক্যাম্পাসের নানা স্থানে ঘুরে বেড়াচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষার পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল চোখে পড়ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরেই বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনায় ভুগছে। প্রতিদিন দুর্ঘটনা, যানজট, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির কারণে এ খাতটি দিন দিন আরও অচল হয়ে পড়ছে। নারী, শিশু ও প্রবীণদের জন্য বাস ভ্রমণ অনেক ক্ষেত্রেই হয়ে উঠছে অনিরাপদ। এর ফলে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটের দিনে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সেনাবাহিনীকে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে মোতায়েনের সিদ্ধান্তে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন, এমনকি সামরিক শাসনামলেও ডাকসু নির্বাচনে সেনা নামানো হয়নি।
আজ ১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছু সদস্য ধানমন্ডির বাসভবনে তাঁকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।
বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিমান রাজধানী ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।
ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ ঘোষণার লক্ষ্যে আগামী সপ্তাহে কলম্বিয়ার বোগোটায় ২০টিরও বেশি দেশ বৈঠকে বসছে। ৫-১৬ জুলাই এই ‘জরুরি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। হেগ গ্রুপের সহসভাপতি হিসেবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এর আয়োজন করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সম্মেলনে বাংলাদেশেরও প্রতিনিধি পাঠানোর কথা রয়েছে।
ইমন নামে এক ব্যক্তির প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে নেপালের কাঠমুন্ডু যাওয়ার কথা ছিল। বিষয়টি ইমনের মা ও তাঁর স্ত্রী জানতে পারেন এবং তাঁর যাত্রা বন্ধের চেষ্টা চালান। কিন্তু তাঁরা সক্ষম না হলে ইমনেরই আরেক বন্ধু ইমরান তাঁদের পরামর্শ দেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন কল করে বিমানে বোমা বললে যাত্রা স্থগিত হয়ে যেতে পারে। ঠেকানো যাবে 'পরকীয়া'। সে অনুযায়ী ইমনের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন কল করে বলেন, ‘বিমানে বোমা আছে।’
আওয়ামী লীগ সরকারের পতনের দিন স্মরণে প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং এদিন দেশে সাধারণ ছুটি থাকবে— এ মর্মে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। স্থানীয় সময় বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একাধিক পরিপত্র প্রকাশ করা হয়।