ফ্রান্সে মেয়েদের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্য ও ব্রোঞ্জ জয়

ফ্রান্সের বোর্দো শহরে হওয়া ইউরোপিয়ান গার্লস ম্যাথম্যাটিক্যাল অলিম্পিয়াডের (ইজিএমও) ১৫তম আসরে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল।

Apr 28, 2026 - 14:51
ফ্রান্সে মেয়েদের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্য ও ব্রোঞ্জ জয়
মেয়েদের গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

ফ্রান্সের বোর্দো শহরে হওয়া ইউরোপিয়ান গার্লস ম্যাথম্যাটিক্যাল অলিম্পিয়াডের (ইজিএমও) ১৫তম আসরে রৌপ্য ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল।

প্রতিযোগিতায় মনামী জামান ১৮ নম্বর পেয়ে রৌপ্য পদক অর্জন করেন। এছাড়া সাজি সেহনাই ১৬ নম্বর নিয়ে ব্রোঞ্জ পদক পান। দলগতভাবে বাংলাদেশের মোট স্কোর ৪৫, যা নিয়ে সামগ্রিক অবস্থানে ৩৪তম স্থানে রয়েছে দলটি।

দলের অন্য সদস্য কৃতিকা চক্রবর্তী নাহিয়ান পারিন ইফাও সম্ভাবনাময় পারফরম্যান্স দেখিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য আয়োজিত প্রতিযোগিতা বর্তমানে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক গণিত আসর।

২০১২ সালে ১৯টি দেশ নিয়ে যাত্রা শুরু করা এই অলিম্পিয়াডে এখন প্রায় ৬০টি দেশ অংশ নেয়, যেখানে প্রতিযোগীর সংখ্যা ২৫০-এর বেশি। ইন্টারন্যাশনাল ম্যাথম্যাটিক্যাল অলিম্পিয়াড থেকে অনুপ্রাণিত হয়ে চালু হওয়া আয়োজনের লক্ষ্য গণিতে মেয়েদের অংশগ্রহণ বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিভা তুলে ধরা।

থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এবারের আসরটি আয়োজন করে অ্যানিম্যাথ এবং ইউনিভার্সিটি অব বোর্দো। আয়োজকরা বলছেন, দীর্ঘ বিরতির পর বড় পরিসরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আয়োজন করেছে ফ্রান্স।

সংশ্লিষ্টদের মতে, মনামী জামান- সাজি সেহনাইদের এই সাফল্য দেশে গণিতচর্চা নারী শিক্ষার্থীদের অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ডালাস বার্তা ডেস্ক