ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ ঘোষণার লক্ষ্যে আগামী সপ্তাহে কলম্বিয়ার বোগোটায় ২০টিরও বেশি দেশ বৈঠকে বসছে। ৫-১৬ জুলাই এই ‘জরুরি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। হেগ গ্রুপের সহসভাপতি হিসেবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এর আয়োজন করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সম্মেলনে বাংলাদেশেরও প্রতিনিধি পাঠানোর কথা রয়েছে।
ইমন নামে এক ব্যক্তির প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে নেপালের কাঠমুন্ডু যাওয়ার কথা ছিল। বিষয়টি ইমনের মা ও তাঁর স্ত্রী জানতে পারেন এবং তাঁর যাত্রা বন্ধের চেষ্টা চালান। কিন্তু তাঁরা সক্ষম না হলে ইমনেরই আরেক বন্ধু ইমরান তাঁদের পরামর্শ দেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন কল করে বিমানে বোমা বললে যাত্রা স্থগিত হয়ে যেতে পারে। ঠেকানো যাবে 'পরকীয়া'। সে অনুযায়ী ইমনের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন কল করে বলেন, ‘বিমানে বোমা আছে।’
আওয়ামী লীগ সরকারের পতনের দিন স্মরণে প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং এদিন দেশে সাধারণ ছুটি থাকবে— এ মর্মে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। স্থানীয় সময় বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একাধিক পরিপত্র প্রকাশ করা হয়।
ক্ষমতায় গেলে বাংলাদেশে শরিয়া আইন চালু করবে বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। নিউইয়র্কভিত্তিক ইউটিউব টকশো 'ঠিকানায় খালেদ মুহিউদ্দীন' অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি এই মন্তব্য করেন। ১ জুলাই মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।
চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া ও মিয়ানমারের রাখাইনে করিডর দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে রোডমার্চ শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে বামপন্থী রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’–এর উদ্যোগে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই রোডমার্চ শুরু হয়। দুই দিনব্যাপী চট্টগ্রাম অভিমুখী এ রোডমার্চ শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লায় পৌঁছেছে।
মালয়েশিয়ায় ‘উগ্র জঙ্গি আন্দোলনের’ সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল মালয়েশীয় সংবাদ মাধ্যমে মালয় মেইলকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে, ঢাকা থেকে সিঙ্গাপুরগামী একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল ৮টা ৫৯ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের এফ (স্টুডেন্ট ), এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট (অভিবাসী) ভিসা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে আবেদনকারীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ (সবার জন্য উন্মুক্ত) রাখতে অনুরোধ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানানো হয়।
দেশে এখন মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।
আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছে মোট ১৪৭টি দল। দুই দফায় জমা দেওয়া আবেদনগুলোর তালিকা গতকাল সোমবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের ‘প্রোটেকশন অ্যান্ড ইউজ অব ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস (ইউএন ওয়াটার কনভেনশন)’-এ যোগ দিয়েছে। চলতি বছরের ২০ জুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এ চুক্তিতে যুক্ত হয়। মঙ্গলবার (২৪ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’ নামে এসব কর্মসূচি শুরু হবে আগামী ১ জুলাই এবং শেষ হবে ৫ আগস্ট। মঙ্গলবার (২৪ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।
দেশজুড়ে ক্রমবর্ধমান মব সহিংসতা বা জনতার হাতে আইন তুলে নেওয়ার ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট ৩০ নাগরিক। তাঁদের মতে, অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল ভূমিকার কারণেই দেশে আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
দীর্ঘ সাত বছর পর আবারও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পেয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে ৪ জুন জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট ‘গুগল পে’। বাংলাদেশের বেসরকারী বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেন সেবায় আরও গতি আনতে গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু করল। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা এই ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন।
মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আল-উদেইদ’-এ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার করেছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন। এই ঘটনার প্রতিবাদে রাত পৌনে ১২টার দিকে বাংলামোটর মোড়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে এনসিপি।
প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ঈদুল আজহার আগে ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য জুবাইদার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা।
জামিনে মুক্তি পেয়েই নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদ্য সাবেক সদস্য মো. শামসুল ইসলাম। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগদান করেছেন। শুধু তিনিই নন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদ ছেড়ে এলডিপি যোগ দিয়েছেন আরও পাঁচজন।
বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আন্তরাষ্ট্রীয় গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছে গুম সম্পর্কিত তদন্ত কমিশন। গত ৪ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের জমা দেওয়া দ্বিতীয় প্রতিবেদনে এমন অভিযোগ তোলা হয়েছে। শুধু গুম নয়, দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা সীমান্ত দিয়ে গুম হওয়া ব্যক্তিদের অবৈধভাবে আদান-প্রদানও করতেন বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।
দেশের প্রধানমন্ত্রী হিসেবে একজন নাগরিক সর্বোচ্চ কতদিন দায়িত্ব পালন করতে পারবেন সেই প্রশ্নে অনৈক্য দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। গতকাল রোববার (২২ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের আলোচনাসভায় এ ঘটে।