স্বর্ণের দাম আবার কমলো, তিন দফায় ভরিতে কমেছে ৮ হাজার টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

May 20, 2026 - 15:15
স্বর্ণের দাম আবার কমলো, তিন দফায় ভরিতে কমেছে ৮ হাজার টাকা
তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৮ হাজার ৭৪৭ টাকা। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

বুধবার (২০ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। নতুন দাম গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বিষয়ে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ হাজার ৯৯ টাকা কমিয়ে লাখ ২৫ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে হাজার ৮০৮ টাকা, ফলে নতুন দাম দাঁড়িয়েছে লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ হাজার ৪৫৮ টাকা কমিয়ে লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ মে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে হাজার ২১৫ টাকা কমানো হয়েছিল। এরপর ১৬ মে আরও হাজার ৩৭৪ টাকা কমানো হয়। সব মিলিয়ে তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে হাজার ৭৪৭ টাকা।

তবে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

ডালাস বার্তা ডেস্ক