মে মাসে মব সহিংসতায় নিহত ৩২, ছয় মাসের মধ্যে সর্বোচ্চ: এমএসএফ

দেশে মব সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত মে মাসে মব সহিংসতায় ৩২ জন নিহত হয়েছেন, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রকাশিত মে মাসের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

May 31, 2026 - 21:20
মে মাসে মব সহিংসতায় নিহত ৩২, ছয় মাসের মধ্যে সর্বোচ্চ: এমএসএফ
ছবি: এআই জেনারেটেড

দেশে মব সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত মে মাসে মব সহিংসতায় ৩২ জন নিহত হয়েছেন, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রকাশিত মে মাসের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

রোববার (৩১ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরে মব সহিংসতায় নিহতের সংখ্যা ছিল ১০। চলতি বছরের জানুয়ারিতে ২১, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৯ এবং এপ্রিলে ২১ জন নিহত হন। সেই ধারাবাহিকতায় মে মাসে নিহতের সংখ্যা বেড়ে ৩২- পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে এবং সামাজিক বিরোধগুলো সহিংস রূপ নিচ্ছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মব হামলার শিকার হচ্ছেন, যা রাষ্ট্রীয় কর্তৃত্বের দুর্বলতার ইঙ্গিত দেয়।

এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মে মাসে কিছু ক্ষেত্রে উন্নতি হলেও মব সহিংসতা সীমান্ত এলাকায় সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, মে মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে চার বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া সীমান্ত এলাকায় আরও তিনজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশিও রয়েছেন।

রাজনৈতিক সহিংসতায় মে মাসে অন্তত তিনজন নিহত এবং ১৯৩ জন আহত হয়েছেন। আগের মাসে নিহতের সংখ্যা একই থাকলেও আহত ছিলেন ৩০৩ জন।

নারী শিশু নির্যাতনের ঘটনাও বেড়েছে বলে জানিয়েছে এমএসএফ। মে মাসে ধরনের ৩২৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা এপ্রিলের তুলনায় ১২টি বেশি। একই সময়ে ধর্ষণের ঘটনা ৫৪ থেকে বেড়ে ৭০- পৌঁছেছে। এছাড়া ১৬টি সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ছয়টি ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে ৫৩টি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে কারা হেফাজতে সাতজনের মৃত্যু হয়েছে।

ডালাস বার্তা প্রতিবেদক