সেবা প্রকাশনীর কার্যক্রম সাময়িক স্থগিত, নেপথ্যের কারণ কী

বাংলাদেশের জনপ্রিয় প্রকাশনা সংস্থা সেবা প্রকাশনী সাময়িকভাবে তাদের সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে। অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

May 13, 2026 - 23:07
সেবা প্রকাশনীর কার্যক্রম সাময়িক স্থগিত, নেপথ্যের কারণ কী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় প্রকাশনা সংস্থা সেবা প্রকাশনী সাময়িকভাবে তাদের সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে। অভ্যন্তরীণ অনিয়ম দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, সেবা প্রকাশনীতে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয় সম্প্রতি তাদের নজরে এসেছে। কারণে নিরপেক্ষ সুষ্ঠু অডিট কার্যক্রম পরিচালনার স্বার্থে প্রকাশনীর সব কার্যক্রম আপাতত বন্ধ রাখা হচ্ছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর। তিনি বলেন, এটি পরিবারের সিদ্ধান্ত। কিছু দুর্নীতির ঘটনা ধরা পড়েছে এবং সুষ্ঠু অডিটের স্বার্থেই সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করা হয়েছে। অডিট শেষে নতুনভাবে আবার কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন ছিলেন সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা। তিনি দেশের বহুল জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ মাসুদ রানাএর স্রষ্টা হিসেবেও পরিচিত।

১৯৬৩ সালে ঢাকার সেগুনবাগিচায় সেবা প্রকাশনী প্রতিষ্ঠা করেন কাজী আনোয়ার হোসেন। পরে ১৯৬৬ সালে এই প্রকাশনী থেকেই প্রকাশিত হয় মাসুদ রানা সিরিজের প্রথম বই। এছাড়া ১৯৮৫ সালের আগস্টে সেবা প্রকাশনী থেকেই যাত্রা শুরু করে জনপ্রিয় কিশোর সিরিজ তিন গোয়েন্দা।

তথ্যসূত্র: বিবিসি বাংলা