বাংলাদেশের খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে পরাজিত করেন।

Jun 2, 2026 - 22:06
বাংলাদেশের খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হ্ওয়ার পর খলিলুর রহমান (ডানে)। ছবি: বিএনপি মিডিয়া সেল

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে পরাজিত করেন।

মঙ্গলবার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ পরিষদ কক্ষে পদে নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১টি ভোট।

এই নির্বাচনের মাধ্যমে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। জাতিসংঘ ব্যবস্থায় সাধারণ পরিষদের সভাপতির পদকে অন্যতম মর্যাদাপূর্ণ কূটনৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়।

বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে নির্বাচিত হলেন।

এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের বিশিষ্ট কূটনীতিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, খলিলুর রহমানের বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে। তাঁর নেতৃত্বে ৮১তম অধিবেশনে বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালিত হবে।

ডালাস বার্তা ডেস্ক