পৃথক ঘটনায় ধর্ষণে অভিযুক্ত চারজনকে গণধোলাই
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় যখন বিক্ষুদ্ধ মানুষ, তখন দেশের বিভিন্ন স্থানে ধর্ষনের ঘটনা ঘটেছে।নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে ধর্ষণে অভিযুক্ত দুজনকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর আগে চট্টগ্রামে দুই দিনে এ রকম দুজন গণপিটুনির শিকার হয়েছে। এ নিয়ে তিন দিনে ধর্ষণে অভিযুক্ত চারজনকে পিটুনি দিয়েছে ক্ষুব্ধ মানুষ।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় যখন বিক্ষুদ্ধ মানুষ, তখন দেশের বিভিন্ন স্থানে ধর্ষনের ঘটনা ঘটেছে।নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে ধর্ষণে অভিযুক্ত দুজনকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর আগে চট্টগ্রামে দুই দিনে এ রকম দুজন গণপিটুনির শিকার হয়েছে। এ নিয়ে তিন দিনে ধর্ষণে অভিযুক্ত চারজনকে পিটুনি দিয়েছে ক্ষুব্ধ মানুষ।
,নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ওই এলাকার হিরো ও সোহেল।
ঘটনার পর মধ্যরাতে অভিযুক্ত হিরোকে আটক করে উত্তেজিত এলাকাবাসী পিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় হিরোকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হিরোর সহযোগী সোহেলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা রাতেই ফতুল্লা থানায় একটি অভিযোগ দেন।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে অভিযুক্তরা। এ ঘটনায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। সেখানে শিশুটির অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগে পটুয়াখালীতে বেল্লাল হোসেন (২৮) নামের এক ইমামকে শুক্রবারে সকালে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। অভিযুক্ত বেল্লাল জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলাপাড়া জামে মসজিদের ইমাম।
স্থানীয় সূত্রে জানা যায়, বেল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের প্রলোভন এবং ভয়ভীতি দেখিয়ে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী শিশুদের কাছ থেকে বিষয়টি জানার পর অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ইমামের এমন কর্মকাণ্ড ধরার জন্য বেশ কিছুদিন ধরে গোপনে নজরদারি করছিলেন। গতকাল সকালে হাতেনাতে ধরা পড়ার পর জনরোষে পড়েন তিনি। উত্তেজিত জনতা তাঁকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
এর আগে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে এক ব্যক্তিকে ঘিরে রাখে। পরে পুলিশ উদ্ধারে গেলে জনতা তাদেরকেও ঘিরে রাখে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সর্বশেষ গত শুক্রবার রাতে খুলশী থানার আমবাগান এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তবের এক শিক্ষককে পিটুনি দেয় স্থানীয় লোকজন।
ডালাস বার্তা ডেস্ক