দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস

ঢাকার মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া রেকর্ড সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। এতে মাত্র দুই কর্মদিবসের মধ্যে অভিবাসী ভিসার জন্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Jun 1, 2026 - 20:11
দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস
ঢাকায় মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

ঢাকার মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া রেকর্ড সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। এতে মাত্র দুই কর্মদিবসের মধ্যে অভিবাসী ভিসার জন্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রোববার (৩১ মে) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা প্রার্থীদের জন্য স্বস্তিদায়ক এই খবর দিয়েছে। এই ঘোষণা জুন থেকে কার্যকর করা হয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের কনসুলার শাখা অভিবাসনপ্রত্যাশীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। জুন থেকে কার্যকর হওয়া এই নিয়মের মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আইনি আবেদনপত্র মাত্র দুই কর্মদিবসের মধ্যেই শতভাগ প্রক্রিয়াকরণ নিশ্চিত করবে।

প্রথম অ্যাপয়েন্টমেন্টে ভিসা আবেদনকারীদের যা করতে হবে

ভিসা আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে ন্যাশনাল ভিসা সেন্টার (এনভিসি) নির্ধারিত সময় অনুযায়ী আবেদনকারীকে প্রথম অ্যাপয়েন্টমেন্টে দূতাবাসে উপস্থিত হতে হবে। সময় আবেদনকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।

দূতাবাসে যাওয়ার সময় আবেদনকারীকে সব মূল (অরিজিনাল) কাগজপত্র সেগুলোর ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। পাশাপাশি সিইএসি (CEAC) অ্যাকাউন্টে প্রয়োজনীয় সব ডকুমেন্ট আগে থেকেই আপলোড করে রাখতে হবে।

প্রথম অ্যাপয়েন্টমেন্টে দূতাবাস কর্তৃপক্ষ আবেদনকারীর জমা দেওয়া কাগজপত্র যাচাই করবে। একই সঙ্গে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ছবি সংগ্রহ করা হবে। পর্যায়ে আবেদনকারীর ডকুমেন্ট রিভিউ সম্পন্ন হয়েছে কি না, সেটিও নির্ধারণ করা হবে।

সব ডকুমেন্ট ঠিক থাকলে

যদি আবেদনকারীর কোনো ডকুমেন্ট বাকি না থাকে এবং সব কাগজপত্র সঠিক পাওয়া যায়, তাহলে দূতাবাস দ্বিতীয় সাক্ষাৎকারের তারিখ সময় উল্লেখ করে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করবে। সাধারণত একই সপ্তাহের মধ্যেই দ্বিতীয় সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সময় দূতাবাস আবেদনকারীর পাসপোর্ট ছাড়া বাকি মূল কাগজপত্র সংরক্ষণ করবে। তবে দ্বিতীয় সাক্ষাৎকারের দিন পাসপোর্ট অবশ্যই সঙ্গে আনতে হবে।

কোনো ডকুমেন্ট অনুপস্থিত থাকলে

যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট অনুপস্থিত থাকে, তাহলে দূতাবাস আবেদনকারীকে একটি তালিকা দেবে, যেখানে ঘাটতি থাকা কাগজপত্রের বিবরণ উল্লেখ থাকবে।

সেসব ডকুমেন্ট সংগ্রহ করে সিইএসি অ্যাকাউন্টে আপলোড করার পর আবেদনকারীকে অনলাইনে দ্বিতীয় সাক্ষাৎকারের সময় পুনর্নির্ধারণ করতে হবে। সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরই পরবর্তী সাক্ষাৎকারের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

আবেদনকারীদের অভিবাসী ভিসার বিভিন্ন শ্রেণি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতেডিরেক্টরি অব ভিসা ক্যাটাগরিজদেখার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

ডালাস বার্তা ডেস্ক