শহীদ জিয়ার মাজারে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাঞ্জলি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করা হয়েছে। এতে অংশ নেয় জিয়া সাইবার ফোর্স, যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করা হয়েছে। এতে অংশ নেয় জিয়া সাইবার ফোর্স, যুক্তরাষ্ট্র।
বুধবার (৩ জুন) আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্র শাখা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সভাপতি আব্দুর রউফ খান নবাব, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়া ছাত্রদলের প্রতিষ্ঠাকাল থেকে যুক্ত থাকা কয়েকজন নেতা, বিএনপির নেতাকর্মী এবং প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারাও এতে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন তাঁরা।
এসময় বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে এক অনন্য নেতৃত্বের নাম। দেশের ক্রান্তিকালে তাঁর সাহসী নেতৃত্ব জাতিকে নতুন পথ দেখিয়েছিল। রাষ্ট্র পরিচালনায় বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আয়োজকরা বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে কর্মসূচির সফল আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র জিয়া সাইবার ফোর্সের সভাপতি আব্দুর রউফ খান নবাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতাকর্মীরা।
বৃহত্তর ফরিদপুর জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান খান এক বার্তায় বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
ডালাস বার্তা ডেস্ক