সব তেল সংসদে, বাইরে নেই: বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদে জ্বালানি সংকট ইস্যুতে মুলতবি প্রস্তাবকে ঘিরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে।

Apr 20, 2026 - 21:33
সব তেল সংসদে, বাইরে নেই: বিরোধীদলীয় নেতা
সংসদে বক্তব্য রাখছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে জ্বালানি সংকট ইস্যুতে মুলতবি প্রস্তাবকে ঘিরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে।

সোমবার সংসদে মন্ত্রীর ৩০০ বিধিতে দেওয়া বিবৃতির পর বিষয়ে নতুন করে আলোচনা প্রয়োজন কি নাসে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, “সংসদে দেখি সব তেল আছে; কিন্তু বাইরে তেল নেই।তিনি জ্বালানি ইস্যুকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করে বিষয়ে আলোচনা না হলে সংসদে থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

ডেপুটি স্পিকার কায়সার কামাল ৬২ বিধির দুটি মুলতবি প্রস্তাবের বিষয় উত্থাপন করলে বিরোধীদলীয় নেতার প্রস্তাবটি ৬৩ বিধিতে নাকচ করা হয়। প্রস্তাবে দেশব্যাপী জ্বালানি সংকট, বিদ্যুৎ উৎপাদন শিল্পখাতে প্রভাব এবং জনজীবনের দুর্ভোগ নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছিল।

পরে বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার একদিকে সংকট নেই বললেও বাস্তব চিত্র ভিন্ন, যা নিয়ে জনমনে অসন্তোষ বাড়ছে। তিনি খোলামেলা আলোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও মন্ত্রীর বিবৃতির পর মুলতবি প্রস্তাবের প্রয়োজনীয়তা প্রশ্নসাপেক্ষ। তার দাবি, দেশে জ্বালানি তেল গ্যাসের কোনো সংকট নেইএটি পরিসংখ্যান দিয়েই দেখানো হয়েছে।

জবাবে শফিকুর রহমান বলেন, সংকট সংসদের ভেতরে নয়, বাইরে। জ্বালানি সাশ্রয়ের জন্য হাইকোর্টে ভার্চুয়াল কার্যক্রম চালুর উদাহরণও তুলে ধরেন তিনি।

পরে ডেপুটি স্পিকার মুলতবি প্রস্তাবের বদলে সাধারণ আলোচনার প্রস্তাব দেন। সময়সীমা এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা করার বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়।

ডালাস বার্তা প্রতিবেদক