মাস্টারশেফে জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শম্পা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত শম্পা কবীর জনপ্রিয় রান্না প্রতিযোগিতা ‘মাস্টারশেফ’-এর নতুন সিজনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ‘গ্লোবাল গন্টলেট’ শীর্ষক মৌসুমে তিনি এশিয়া প্যাসিফিক দলের প্রতিনিধিত্ব করছেন।

Apr 25, 2026 - 13:55
মাস্টারশেফে জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শম্পা
‘মাস্টারশেফ’-এর নতুন সিজনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন নিউইয়র্ক ব্রুকলিনের বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত শম্পা কবীর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত শম্পা কবীর জনপ্রিয় রান্না প্রতিযোগিতামাস্টারশেফ’-এর নতুন সিজনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।গ্লোবাল গন্টলেটশীর্ষক মৌসুমে তিনি এশিয়া প্যাসিফিক দলের প্রতিনিধিত্ব করছেন।

প্রাথমিক অডিশন পর্বে সফল হয়ে প্রতিযোগিতারএপ্রোনঅর্জন করেছেন শম্পা। এর মাধ্যমে তিনি ব্রুকলিন থেকে প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।

অডিশন পর্ব ইতোমধ্যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচার শুরু হয়েছে। প্রতিযোগিতার পরবর্তী ধাপ আগামী বুধবার যুক্তরাষ্ট্রের ফক্স নেটওয়ার্কে সম্প্রচার হওয়ার কথা রয়েছে।

নিজের এই অর্জন নিয়ে শম্পা বলেন, “ব্রুকলিন, নিউইয়র্ক থেকে প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে মাস্টারশেফের এপ্রোন পাওয়াটা আমার জন্য বড় সম্মানের।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তার অংশগ্রহণকে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ডালাস বার্তা ডেস্ক