লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে লিবিয়া সরকার ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সহযোগিতায় একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাঁদের দেশে আনা হয়।

Apr 23, 2026 - 13:19
লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
বিমানবন্দরে লিবিয়া থেকে ফেরত বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে লিবিয়া সরকার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সহযোগিতায় একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাঁদের দেশে আনা হয়।

ফিরে আসা ব্যক্তিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তাঁদের অনেকেই অপহরণ, নির্যাতন অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানা গেছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইওএমের প্রতিনিধিরা তাঁদের অভ্যর্থনা জানান। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে যাতায়াত খরচ বাবদ হাজার টাকা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের অভিজ্ঞতা সমাজে তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

ডালাস বার্তা প্রতিবেদক