যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা আবেদন সাময়িক স্থগিত, নতুন স্ক্রিনিং নীতির কারণে
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে সব অভিবাসী ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। নতুন পাবলিক চার্জ স্ক্রিনিং নীতি সম্পর্কে কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এ বিরতি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে সব অভিবাসী ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। নতুন পাবলিক চার্জ স্ক্রিনিং নীতি সম্পর্কে কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এ বিরতি দেওয়া হয়েছে।
এনবিসি নিউজ জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানান, এ স্থগিতাদেশ আগস্টের শুরুতে কার্যকর হয় এবং সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে উঠে যাওয়ার কথা। আগস্টে যাদের সাক্ষাৎকার নির্ধারিত ছিল, তাদের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে পুনরায় সময় নির্ধারণ করা হবে।
পারিবারিক ভিত্তিতে যুক্তরাষ্ট্রে আসতে চাওয়া ব্যক্তিরা, যেমন নাগরিকদের বাবা-মা, স্বামী-স্ত্রী, সন্তান ও ভাইবোনেরা এ স্থগিতাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তবে নিয়োগকর্তা-স্পনসরড কর্মীদের ভিসা এ বিরতির আওতায় পড়বে না।
মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জুলিয়া গেলাট বলেন, ভিসা অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণ করা সহজ নয় এবং দেরি হলে আইনি চ্যালেঞ্জ আসতে পারে। প্রশাসন একই সময়ে আশ্রয়প্রার্থী প্রায় দুই লাখ বিদেশির ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতিও নিচ্ছে।
গত জানুয়ারি থেকে মাঝ-আগস্ট পর্যন্ত ৭৫টি দেশের অভিবাসীদের ভিসা প্রদান বন্ধ ছিল, পরে আদালত সেটি বাতিল করেন। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পাবলিক চার্জ নীতি কঠোর করার উদ্যোগ সেই একই ধারাবাহিকতার অংশ।
সূত্র: এনবিসি নিউজ