Nov 25, 2026
যুক্তরাষ্ট্রের Department of Homeland Security (DHS)-এর নতুন প্রস্তাবের ফলে H-1Bসহ বিভিন্ন কর্মভিসা নবায়নের প্রক্রিয়া আরও জটিল হতে পারে। প্রস্তাব অনুযায়ী, একই কর্মী ও একই চাকরির জন্য আগে অনুমোদিত ভিসার আবেদন পরবর্তী নবায়নের ক্ষেত্রে USCIS আর আগের সিদ্ধান্তের ওপর স্বাভাবিকভাবে নির্ভর করবে না। এতে বছরে প্রায় ২ লাখ ৮ হাজার ভিসা আবেদন প্রভাবিত হতে পারে। অভিবাসন বিশেষজ্ঞদের আশঙ্কা, আবেদনকারীদের অতিরিক্ত নথি জমা দিতে হতে পারে, Request for Evidence (RFE) বাড়তে পারে এবং ভিসা প্রক্রিয়াকরণে দীর্ঘ বিলম্ব তৈরি হতে পারে।
Oct 12, 2026
ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর কাজের অনুমতি কর্মসূচিতে প্রতিটি নতুন আবেদনে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব দিয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি একটি প্রস্তাবিত বিধিমালায় জানায়, বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতিটি শিক্ষার্থীর অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি আবেদনের জন্য এই ফি পরিশোধ করতে হবে এবং প্রতিটি নবায়নে দিতে হবে ৩০ হাজার ডলার।
Oct 4, 2026
লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ছদ্মবেশী মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার এজেন্টরা এক নারীকে গ্রেপ্তার করেছেন। গত শুক্রবার রাতে ধারণ করা একটি মোবাইল ভিডিওতে এজেন্টদের ওই নারীকে একটি গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যায়।
Sep 17, 2026
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।
Sep 5, 2026
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ওপর বহাল থাকা অভিবাসী ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের একটি আদালত গত ২১ আগস্ট এই নীতিকে অবৈধ ঘোষণা করলে ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে।
Sep 1, 2026
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে সব অভিবাসী ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। নতুন পাবলিক চার্জ স্ক্রিনিং নীতি সম্পর্কে কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এ বিরতি দেওয়া হয়েছে।
Aug 25, 2026
সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারে এমন আবেদনকারীদের চিহ্নিত করতে কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে বিশ্বজুড়ে মার্কিন অভিবাসী ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বিভিন্ন দেশের দূতাবাস ও কনস্যুলেটে নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করে আবেদনকারীদের ইমেইলে জানানো হয়েছে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
চীনা কোম্পানি আলু হাই-টেক ইন্ডাস্ট্রিজ গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ১০ কোটি ডলার বিনিয়োগে পানীয় ক্যান কারখানা নির্মাণ করছে। গত ২৪ অক্টোবর শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আফরান নিশো অভিনীত নতুন সিনেমা ‘খলনায়ক’-এ চমক হিসেবে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। অতিথি চরিত্রে তিনি সিনেমাটিতে অংশ নিচ্ছেন।
বাংলাদেশের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চলচ্চিত্র গাপ কোনো কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শ্রেণিতে এই অনুমোদন দিয়েছে।
আমদানি নিষেধাজ্ঞা জারির পর থেকে দেশীয় স্পিনিং মিলগুলো সুতার দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তুলেছে নিটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক মাসে দেশীয় সুতার দাম পাঁচ থেকে ছয় শতাংশ বেড়েছে, যা এখন ভারতীয় সুতার তুলনায় প্রায় উনিশ শতাংশ বেশি।