বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কোর ২০০৩ কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সর্বসম্মতভাবে এই স্বীকৃতি দেয়।
ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে (১৫) ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে—সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে গৃহকর্মী আয়েশা (২০) বাসায় ঢোকেন এবং প্রায় দেড় ঘণ্টা পর নাফিসার স্কুলড্রেস ও মাস্ক পরে ব্যাগ হাতে বেরিয়ে যান। ঘটনার পর থেকে তিনি পলাতক; পুলিশ মনে করছে তিনিই মূল সন্দেহভাজন।
যুক্তরাষ্ট্র থেকে বিশেষ সামরিক ফ্লাইটে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসাদের অভিযোগ, প্রায় ৬০ ঘণ্টা ধরে হাতকড়া ও পায়ে শেকল পরানো অবস্থায় তাদের দেশে আনা হয়।
বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১১.২ মিলিয়ন মার্কিন ডলার যৌথ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার। ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের মানবিক সহায়তা এবং পরিবেশ সুরক্ষায় এই অর্থ ব্যয় হবে।
রংপুরের তারাগঞ্জে বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মৃত উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তাঁর স্ত্রী সুর্বণা রায় (৬৫)।
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার অভিযোগে সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রাণী কল্যাণ আইন-২০১৯-এর ৭ ধারায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামলা করার পর বুধবার গভীর রাতে নতুন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের দুটি লকারে স্বর্ণের সঙ্গে হীরা, মুক্তা, মূল্যবান পাথর ও বিদেশি উপঢৌকনের সন্ধান মিলেছে। এনবিআর সূত্র বলছে, এখনো এসবের পরিমাণের চূড়ান্ত তালিকা তৈরি হয়নি।
ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।
রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন আরও ছয় শরও বেশি মানুষ।
কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট? এই প্রশ্নের উত্তর জানা যাবে শুক্রবার (২১ নভেম্বর)। থাইল্যান্ডে চলমান মিস ইউনিভার্সের ৭৪তম আসরে এবার চোখ বাংলাদেশের মানুষেরও। সুন্দরীদের এই আসরে যে আছে বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা।
জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুটিতে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হয়।
ঢাকায় ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগ বাড়তে থাকায় এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় মাঠের সদস্যদের উদ্দেশে তিনি এই নির্দেশনা দেন বলে ডিএমপির ক্রাইম বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা কে? এই প্রশ্নে এখন একটাই নাম হামজা চৌধুরী।
থাইল্যান্ডে শুরু হয়েছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। যেখানে ১২১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে আছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা্ও। থাইল্যান্ডে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন মিথিলা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায়, পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল (স্থগিত) করায় আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে সময়মতো হবে আর তা হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই তথ্য জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা হবে আসছে ১৭ নভেম্বর।
গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ (১৩ নভেম্বর) নির্ধারণ করবে।
রাজধানী ঢাকায় সোমবার (১০ নভেম্বর) বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভোর থেকে রাত পর্যন্ত সাতটি এলাকায় অন্তত ১২টি ককটেলের বিস্ফোর ঘটানো হয়েছে। আগুন দেওয়া হয়েছে তিনটি গাড়িতে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে নতুন তিনটি সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ এলাকায় এই ঘাঁটিগুলো গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম।
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করেছে নেদারল্যান্ডস দূতাবাস ও ভিএফএস গ্লোবাল।
ইতালিতে বিদেশি নাগরিকের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। বেড়েছে বাংলাদেশিদের সংখ্যাও। দেশটিতে এখন অন্তত ৫৪ লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন—যা মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশ। কর্মশক্তির ১০ দশমিক ৫ শতাংশ এবং শিক্ষার্থীদের ১১ দশমিক ৫ শতাংশই বিদেশি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘চ্যালেঞ্জিং’ আখ্যা দিয়ে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে—এমনকি বড় শক্তিও এতে জড়িত থাকতে পারে।
নব্বইয়ের দশকের ঢালিউডের রাজপুত্র সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্য যেন শেষই হচ্ছে না। আত্মহত্যা না হত্যা—প্রায় তিন দশক ধরে এ প্রশ্নের উত্তর খুঁজছেন নায়কের ভক্তরা। অবশেষে ২৯ বছর পর সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের সব কর্মকাণ্ডে যাদের কোনোভাবে ক্ষতি হয়েছে, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
নতুন রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।’
প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছয় ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগুন নিভে গেছে। দ্রুতই সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।