বাংলাদশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, চারটি বিষয়ে ভোটে অংশগ্রহণকারীরা হ্যাঁ বা না ভোট দিতে পারবেন।
জুলাই জাতীয় সংবিধান বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গত ২৭ অক্টোবর সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছিল। তবে গণভোটের দিনক্ষণ ও সংবিধানে থাকা আপত্তি (নোট অব ডিসেন্ট) বিষয়টি গণভোটে অন্তর্ভুক্ত না থাকায় বিএনপি, জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল বিরোধী অবস্থান নিয়েছে। এর আগে, সরকার দলগুলোকে আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছিল ৩ অক্টোবর, কিন্তু দলগুলো একমত হতে পারেনি।
আর সেই কারণেই বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সংবিধান বাস্তবায়নের আদেশ চূড়ান্ত করা হয়। এই আদেশে ইতিমধ্যেই সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপরই প্রধান উপদেষ্টা বেলা আড়াইটার ভাষণে গণভোটের চূড়ান্ত সিদ্ধান্ত দেশের জনগণের কাছে ঘোষণা করেন।
তথ্যসূত্র: আজকের পত্রিকা