ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার চালু
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করেছে নেদারল্যান্ডস দূতাবাস ও ভিএফএস গ্লোবাল।
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করেছে নেদারল্যান্ডস দূতাবাস ও ভিএফএস গ্লোবাল।
বনানীর বোরাক মেহনুর ভবনে স্থাপিত এ কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল। এখান থেকে স্বল্পমেয়াদি (সি ক্যাটাগরি) ও ক্যারিবীয় অঞ্চলের ভিসা আবেদন গ্রহণ করা হবে।
সোমবার (৩ অক্টোবর) নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধনের সময় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ নেদারল্যান্ডসের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ব্যবসা, শিক্ষা ও মানুষের পারস্পরিক যোগাযোগ বাড়ছে, নতুন এই কেন্দ্র সেই সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।’
২ নভেম্বর থেকে আবেদনকারীরা অনলাইনে সময় নির্ধারণ করে নতুন কেন্দ্রটিতে আবেদন জমা দিতে পারবেন।
ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র জানান, উন্নত প্রযুক্তি ও নির্বিঘ্ন সেবার মাধ্যমে আবেদনকারীরা আরও স্বাচ্ছন্দ্য অভিজ্ঞতা পাবেন।
বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের (৫১/বি, লেভেল ৭, ঢাকা–১২১৩) কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
তথ্যসূত্র: বাসস