নির্বাচন বানচালে অনেক শক্তি কাজ করবে: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘চ্যালেঞ্জিং’ আখ্যা দিয়ে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে—এমনকি বড় শক্তিও এতে জড়িত থাকতে পারে।

Oct 29, 2025 - 13:25
নির্বাচন বানচালে অনেক শক্তি কাজ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেচ্যালেঞ্জিংআখ্যা দিয়ে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের ভেতরে বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হতে পারেএমনকি বড় শক্তিও এতে জড়িত থাকতে পারে।

৩০ অক্টোবর, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন . ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, ‘নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর থেকে, বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো না, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।

তিনি আরও জানান, সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন প্রধান উপদেষ্টা। তাঁর মতে, দেশের ভেতর বাইরে থেকে পরিকল্পিতভাবে এআইনির্ভর ছবি ভিডিও বানিয়ে ভুয়া প্রচার চালানো হতে পারে। তাই অপপ্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা ঠেকানোর নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকে উৎসবমুখর অংশগ্রহণমূলক করতে জনগণের কাছে পৌঁছাতে হবে। ভোটকেন্দ্রের নিয়ম, ভোট দেওয়ার পদ্ধতি বিশৃঙ্খলা পরিস্থিতিতে করণীয় বিষয়ে জনসচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন সংস্কৃতি মন্ত্রণালয়কে টিভিসি তথ্যচিত্র তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো দ্রুত ইউটিউব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ওপরও জোর দিয়েছেন তিনি।

তথ্যসূত্র: আজকের পত্রিকা