৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া বন্ধের ট্রাম্প নীতি বাতিল করলেন ফেডারেল বিচারক
যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের সেই নীতি বাতিল করেছেন, যার মাধ্যমে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের সেই নীতি বাতিল করেছেন, যার মাধ্যমে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল।
নিউ ইয়র্কের ফেডারেল বিচারক জানেত ভার্গাস গত শুক্রবার এই রায় দেন। বাইডেন প্রশাসনের নিয়োগকৃত বিচারক ভার্গাস বলেন, নীতিটি আইনবিরোধী এবং বৈধ কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছে।
বাতিল করা নীতির আওতায় আফগানিস্তান, ইরান, রাশিয়া ও সোমালিয়াসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, এসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে এসে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বেশি।
বিচারক ভার্গাস বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নীতি জারি করে আইনি সীমা অতিক্রম করেছেন। ভিসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কংগ্রেস কনস্যুলার অফিসারদের দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দুটি অলাভজনক সংগঠন ও ১১ জন ব্যক্তি এই নীতির বিরুদ্ধে মামলা করেছিলেন। তাদের মধ্যে ছয়জনের পরিবারের সদস্যদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। অভিবাসন সহায়তা সংগঠন ক্লিনিকের নির্বাহী পরিচালক আনা গ্যালাঘার রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি পরিবারগুলোকে পুনর্মিলনের সুযোগ দেবে।
সূত্র: এপি নিউজ