Tag: আন্তর্জাতিক

জাতিসংঘ ও ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্রসহ বৈশ্বিক সহযোগিতার গুরুত্বপূর্ণ মঞ্চগুলো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রশাসন জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মিলিয়ে মোট ৬৬টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ প্রত্যাহারের পরিকল্পনা করছে। বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে জারি করা এক প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডামে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ ব্যবস্থাপনাও থাকবে যুক্তরাষ্ট্রের হাতে

ভেনেজুয়েলার তেলের ওপর কার্যত অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ নিতে এক বিস্তৃত পরিকল্পনার ‘ন্যূনতম’ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন। বুধবার একাধিক মন্ত্রিসভার কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই ভেনেজুয়েলার উৎপাদিত তেল নিজেই বাজারজাত করবে—এমনকি বিক্রির অর্থ ব্যবস্থাপনাও ওয়াশিংটনের হাতে থাকবে।

ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প

ভেনেজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলায় আগের মতো শাসনব্যবস্থা আর চলতে দেওয়া হবে না।

ভেনেজুয়েলায় মার্কিন হামলা, মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক

ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জনালেও হামলার ধরন ও লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি থেকে দুর্ঘটনা

নতুন বছরের শুরুতেই ভয়াবহ ট্র্যাজেডির মুখে পড়েছে সুইজারল্যান্ড। দেশটির জনপ্রিয় স্কি রিসোর্ট ক্রানস-মন্টানার একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১৯ জন, যাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ফ্লোরিডায় ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক: উষ্ণতা থাকলেও অগ্রগতি নেই

ফ্লোরিডার মার-আ-লাগোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে সৌজন্য আর প্রশংসার ঘাটতি ছিল না। তবে গাজা শান্তি পরিকল্পনায় বাস্তব অগ্রগতি দেখা যায়নি।

ট্রাম্প–জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ২

ট্রাম্প–জেলেনস্কি গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগমুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে প্রায় ১০ ঘণ্টা ধরে চলা এই হামলায় অন্তত দুইজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। একই সঙ্গে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হয়ে কিয়েভের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা কার্যত অন্ধকার ও শীতের মধ্যে পড়ে গেছে।

ইউক্রেন যুদ্ধ অবসানের চুক্তি এখন ‘সবচেয়ে কাছাকাছি’: ট্রাম্প

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ অবসানের চুক্তি এখন ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্লিনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক শেষে ও পরে ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ আশাবাদের কথা জানান।

পুতিনের সঙ্গে `অকারণ বৈঠকে সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ‘অদূর ভবিষ্যতে’ ট্রাম্প-পুতিনের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা কিয়েভের কোনো ভূখণ্ড ছাড় না দিয়ে যুদ্ধবিরতির দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার পর এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্পের পদক্ষেপে নতুন উত্তেজনা, বাড়ছে ভেনেজুয়েলায় হস্তক্ষেপের ঝুঁকি

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৪৮ ঘণ্টায় তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ওয়াশিংটনের কড়া অবস্থানের পরিচায়ক।

ইরানে বিমান হামলা কি যুক্তরাষ্ট্রের যুদ্ধ ক্ষমতা আইনের লঙ্ঘন?

গত ২১ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা প্রদর্শন করেছেন, তেমনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও উঠে এসেছে—  এই সিদ্ধান্ত কি যুক্তরাষ্ট্রের সংবিধান ও ১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা আইন (War Powers Resolution) লঙ্ঘন করেছে?