ইউক্রেন যুদ্ধ অবসানের চুক্তি এখন ‘সবচেয়ে কাছাকাছি’: ট্রাম্প

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ অবসানের চুক্তি এখন ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্লিনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক শেষে ও পরে ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ আশাবাদের কথা জানান।

Dec 16, 2025 - 00:19
ইউক্রেন যুদ্ধ অবসানের চুক্তি এখন ‘সবচেয়ে কাছাকাছি’: ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

রাশিয়া ইউক্রেনের যুদ্ধ অবসানের চুক্তি এখনযেকোনো সময়ের চেয়ে কাছাকাছিবলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্লিনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক শেষে পরে ওভাল অফিসে সাংবাদিকদের তিনি আশাবাদের কথা জানান।

ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ন্যাটোর নেতাদের সঙ্গে তারদীর্ঘ ফলপ্রসূআলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও একাধিক দফা কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমাধানের পথে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতিবাচক বার্তা মিললেও ভূখণ্ডের মালিকানা নিয়ন্ত্রণ নিয়ে কিয়েভ মস্কোর মধ্যে এখনো বড় ধরনের মতভেদ রয়ে গেছে। বার্লিনের বৈঠকে ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইউক্রেনকে শক্ত নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার করেন। এর অংশ হিসেবে ইউরোপের নেতৃত্বে একটি বহুজাতিক বাহিনী গঠনের প্রস্তাব এসেছে, যা যুক্তরাষ্ট্রের সমর্থনে ইউক্রেনের আকাশ সমুদ্র নিরাপত্তা এবং সেনাবাহিনী পুনর্গঠনে কাজ করবে।

ইউক্রেন জানিয়েছে, কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা পেলে ন্যাটোতে যোগ দেওয়ার লক্ষ্য থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে জেলেনস্কি স্পষ্ট করেছেন, ভূখণ্ডগত সিদ্ধান্তের আগে প্রস্তাবিত নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ নিশ্চয়তা প্রয়োজন।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত, তবে কোনোসাময়িক বিরতিবা কৌশলগত ছলচাতুরির বিরোধী। শান্তি আলোচনা চললেও মাঠে সংঘাত থামেনি। ইউক্রেনের দাবি, রাশিয়া রাতভর ১৫৩টি ড্রোন হামলা চালিয়েছে; পাল্টা হিসেবে রাশিয়া জানিয়েছে, তারা ১৩০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা