বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতা আবারও ফিরছে বিশ্বকাপের মঞ্চে। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। আগামী ১৫ জুলাই বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। জয়ী দল ১৯ জুলাইয়ের ফাইনালে ফ্রান্স অথবা স্পেনের বিপক্ষে খেলবে।
২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামার মাত্র কয়েক সপ্তাহ পরই মারা গেছেন দেশটির উদীয়মান ফুটবলার জেডেন অ্যাডামস। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৫ বছর। দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়, দেশটির ফুটবল খেলোয়াড়দের সংগঠন এবং ক্লাব মামেলোডি সানডাউনস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও নাটকীয়ভাবে বেঁচে গেল বিশ্বকাপে। মঙ্গলবার আটলান্টায় রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের ঝড়ে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে লিওনেল মেসির দল।
বিশ্বকাপের উত্তেজনায় ফোর্ট ওয়ার্থের একটি সামাজিক সংগঠনের কিশোর ফুটবল কর্মসূচিতে অংশগ্রহণ এক বছরে শতভাগ বেড়েছে।
বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তি পেল যুক্তরাষ্ট্র। লাল কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন। ফিফা ডিসিপ্লিনারি কমিটি তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে।
মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। মেক্সিকো সিটি স্টেডিয়ামে শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ ম্যাচে জুড বেলিংহ্যামের জোড়া গোল এবং হ্যারি কেইনের পেনাল্টি গোলে জয় পায় থ্রি লায়ন্স।
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্লিং হালান্ড।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে কিলিয়ান এমবাপের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। এই জয়ে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে।
নর্থ টেক্সাসে পুরুষ ও নারী পেশাদার ফুটবল একই মালিকানায় আনতে অ্যাটলেটিকো ডালাস নারী ক্লাব ডালাস ট্রিনিটি এফসি অধিগ্রহণ করেছে। গত ৩০ জুন সোমবার এই অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়।
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে পেনাল্টি শুটআউটে শক্তিশালী জার্মানিকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে প্যারাগুয়ে। এই জয়ের পর দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেন, 'প্যারাগুয়ে কখনো হার মানে না! সরকারি ছুটি, ব্যস!'
জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ইকুয়েডর। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ম্যাচের ৭৭ মিনিটে গনসালো প্লাতা জয়সূচক গোল করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে সকারকে ফুটবল বলা উচিত এবং এনএফএলের জন্য অন্য একটি নাম খুঁজে বের করা উচিত। তিনি বলেন, বিশ্বব্যাপী যে খেলাটি ফুটবল নামে পরিচিত, সেটির ওপর এই নামের দাবি বেশি জোরালো।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তারকা মিডফিল্ডার নেইমার বিশ্বকাপের গ্রুপ সি-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত থাকবেন। তবে তিনি একাদশে থাকবেন কি না তা নিশ্চিত করেননি আনচেলত্তি।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে পাঁচ গোল করে উড়িয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে নেদারল্যান্ডস। এই জয়ে ডাচ দল বিশ্বকাপে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে বলে আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম জানিয়েছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নাটকীয় কামব্যাকে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠেছে জার্মানি। গত ২০ জুন শনিবার গ্রুপ ই-এর এই ম্যাচে জার্মানির হয়ে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় ডেনিজ উন্ডাভ।
হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর এই জয় দলটির জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে গত ১৯ জুন শুক্রবার ম্যাচটি হয়।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে। হ্যারি কেন দুটি গোল করে গ্যারি লিনেকারের রেকর্ড স্পর্শ করেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জাপান ২-২ গোলে ড্র করেছে। ম্যাচটি অনুষ্ঠিত হয় টেক্সাসের আর্লিংটনে।
আজ রোববার টেক্সাসের আর্লিংটনে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের গ্রুপ এফের ম্যাচে নেদারল্যান্ডস ও জাপান মুখোমুখি হচ্ছে। স্থানীয় সময় বেলা তিনটায় শুরু হওয়া এই ম্যাচ ঘিরে ডালাস-ফোর্ট ওয়ার্থে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
টরন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডা প্রথমার্ধে পিছিয়ে পড়লেও সাইল ল্যারিনের গোলে বসনিয়ার সাথে ১-১ গোলে সমতা ফেরায় এবং বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার পয়েন্ট অর্জন করে।
ক্ষণগণনা শেষ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব ২০২৬ বিশ্বকাপের পর্দা ওঠার অপেক্ষা এখন। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি নানা কারণে ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। ৩২ দলের বৃত্ত ভেঙে এবারই প্রথম লড়বে ৪৮ দেশ। আর এই ঐতিহাসিক মহোৎসবকে বরণ করে নিতে আয়োজকেরা প্রস্তুত করেছে এক নজিরবিহীন ‘ত্রিমুখী উদ্বোধনী অনুষ্ঠান’।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে সাত বছর পর আবারও সাফের মুকুট জিতেছে ভারত।
নতুন কোচ টমাস ডুলির ছকে আক্রমণাত্মক ফুটবল আর মাঠে প্রবাসী বাংলাদেশিদের গগনবিদারী চিৎকার—সব মিলিয়ে সান মারিনোর সেরাফাল্লে স্টেডিয়ামে রচিত হলো বাংলাদেশের ফুটবলের নতুন এক ইতিহাস। আর সেই ইতিহাসের মহানায়ক তপু বর্মণ। তাঁর জোড়া গোলেই শুক্রবার (৫ জুন) ইউরোপীয় প্রতিপক্ষ সান মারিনোকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
নাটকীয় এক সেমিফাইনালে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশের মেয়েরা।
২০২৬ ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। শুক্রবার (১৫ মে) গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ফিফা। এতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়।
বিশ্বাস করুন আর নাই করুন–কালোবাজারে ফিফা বিশ্বকাপের ফাইনালের কিছু টিকিটের মূল্য উঠেছে আসন প্রতি ২২ লাখ ৯৯ হাজার ৯৯৮ ডলার ৮৫ সেন্ট। টাকার অঙ্কে যা ২৮ কোটির বেশি!
যুদ্ধ শুরুর পরপরই বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। তবে বরাবরই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলে এসেছেন, বিশ্বকাপে খেলবে ইরান। গত ৩১ মার্চ তুরস্কে কোস্টারিকা-ইরানের প্রীতি ফুটবল দেখতে গিয়ে একই কথা বলেছেন ইনফান্তিনো। তাতে উপসাগরীয় দেশটির বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় অনেকটাই দূর হয়েছিল। ইরান যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না জানিয়ে দেওয়ায় নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ফুটবলে চার বছরের হাভিয়ের কাবরেরা অধ্যায় সমাপ্তির পথে। ৩০ এপ্রিল বাফুফের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। শনিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, কাবরেরার সঙ্গে সরাসরি চুক্তি নবায়ন না করে নতুন কোচের সন্ধানে নেমেছে ফেডারেশন।
টাইব্রেকারে ভারত বধ। আর তাতেই অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের টানা শিরোপা জয়। শুক্রবার মালেতে প্রতিযোগিতার ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা থাকে গোলশূন্য ড্র। নিষ্পত্তির জন্য তাই খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
সাদা জার্সি পরে বসনিয়া-হার্জেগোভিনার মাঠে খেলতে নেমেছিল ইতালি। নীল জার্সি ছিল প্রতিপক্ষের গায়ে। কিন্তু প্লে-অফের ফাইনাল শেষে বেদনার নীল রংটা ঠিকই দর্শকেরা খুঁজে পেয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, ময়েস কিনদের চোখেমুখে।