স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন নেইমার, জানালেন আনচেলত্তি
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তারকা মিডফিল্ডার নেইমার বিশ্বকাপের গ্রুপ সি-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত থাকবেন। তবে তিনি একাদশে থাকবেন কি না তা নিশ্চিত করেননি আনচেলত্তি।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৫ জুন বুধবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। আনচেলত্তি বলেছেন, নেইমার এই সপ্তাহে অনুশীলন করেছেন এবং তিনি ফিরে আসায় দল উপকৃত হবে।
৩৪ বছর বয়সী নেইমার গত মে মাসে সান্তোস ক্লাবে ডান পায়ের কাফ পেশিতে আঘাত পান। এর আগে ২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর লিগামেন্টে গুরুতর আঘাতে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। ২০২৬ মৌসুমে সান্তোসের হয়ে ৮ ম্যাচে ৪ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন।
এটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৯ ম্যাচে ৭৯ গোল রয়েছে। এর আগে গত ২০ জুন শুক্রবার ব্রাজিল হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে, যেখানে ভিনিসিউস জুনিয়র পরপর দ্বিতীয়বার ম্যাচসেরা নির্বাচিত হন।
নেইমার ২০১৪ সালে নিজের দেশে প্রথম বিশ্বকাপ খেলেন। চোটের কারণে গত কয়েক বছর তাঁর ক্যারিয়ার ব্যাহত হলেও এবারের বিশ্বকাপে ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে।
সূত্র: ইএসপিএন