শাকিরা-বুর্নার কণ্ঠে মুক্তি পেল বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’

২০২৬ ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। শুক্রবার (১৫ মে) গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ফিফা। এতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়।

May 16, 2026 - 14:29
শাকিরা-বুর্নার কণ্ঠে মুক্তি পেল বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’
বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে অফিসিয়াল থিম সংদাই দাই শুক্রবার (১৫ মে) গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ফিফা। এতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়।

মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি প্রকাশের পর থেকেই বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলপ্রেমীদের পাশাপাশি সংগীতপ্রেমীদের কাছেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেদাই দাই

আনুষ্ঠানিকভাবে মুক্তির সপ্তাহ আগে গানটির মিনিট সেকেন্ডের টিজার প্রকাশ করা হয়। সেখানে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শাকিরার উপস্থিতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে তোলে। টিজার প্রকাশের পর থেকেই পূর্ণাঙ্গ গানের অপেক্ষায় ছিলেন ভক্তরা।

ফিফা জানিয়েছে, ‘দাই দাইথেকে অর্জিত রয়্যালটির পুরো অর্থ তাদেরগ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডেজমা হবে। সংস্থাটির লক্ষ্য, বিশ্বকাপ শেষ হওয়ার আগেই এই তহবিলে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহ করা। সংগৃহীত অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো কানাডা। ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হিসেবে দেখা হচ্ছে।

ফিফা আরও জানিয়েছে, নিউজার্সিতে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচের হাফটাইম শোতে পারফর্ম করবেন বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। আয়োজকদের আশা, সংগীত ফুটবলের এই সমন্বয় বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলবে।

বিশ্বকাপের মঞ্চে শাকিরা অত্যন্ত পরিচিত এক মুখ। ২০১০ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সংওয়াকা ওয়াকা মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। গানটি এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম জনপ্রিয় থিম সং হিসেবে বিবেচিত হয়। এছাড়া ২০০৬ জার্মানি বিশ্বকাপ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানেও পারফর্ম করেছিলেন এই কলম্বিয়ান গায়িকা।

অন্যদিকে আফ্রোবিট সংগীতধারার অন্যতম জনপ্রিয় শিল্পী বুর্না বয় সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক সাফল্য পেয়েছেন। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে তার অংশগ্রহণ আফ্রিকান সংগীতের জনপ্রিয়তাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তথ্যসূত্র: এপি