নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্লিং হালান্ড।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ব্রাজিলের ব্রুনো গিমারায়েস। পরে দ্বিতীয়ার্ধে হালান্ডের দুই গোলে এগিয়ে যায় নরওয়ে। ইনজুরি টাইমে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল।
এই হারের ফলে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
সূত্র: রয়টার্স