নর্থ টেক্সাসে দাবানলে ৭৮ বর্গমাইল পুড়ে ছাই, পালো পিন্তো ও জ্যাক কাউন্টিতে উচ্ছেদ
নর্থ টেক্সাসের পালো পিন্তো ও জ্যাক কাউন্টিতে রস ফায়ার নামে পরিচিত দাবানলটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিশাল আকার ধারণ করে। গত ২৫ আগস্ট সোমবার দুপুরে আগুন শুরু হওয়ার পর মঙ্গলবারের মধ্যে ৭৮ বর্গমাইলেরও বেশি এলাকা পুড়ে যায়।

এনবিসি ডিএফডব্লিউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্ট ওয়ার্থ থেকে প্রায় ৬০ মাইল পশ্চিমে গ্রামীণ রাঞ্চল্যান্ড এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে আগুন নদী ও খাল পেরিয়ে এগিয়ে যায়।
পালো পিন্তো কাউন্টির জরুরি সেবা কর্তৃপক্ষের ফায়ার চিফ ড্যানি ওয়াটকিন্স জানান, কমপক্ষে পাঁচটি স্থাপনা ধ্বংস হয়েছে এবং তাপমাত্রা বাড়ার সঙ্গে আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ বেশ কিছু স্কুল বন্ধ ঘোষণা করে এবং পশুপ্রাণী রাখার জন্য খামার ও পশু কমিশনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হয়।
গ্রাফোর্ড এলাকায় পাঁচ প্রজন্ম ধরে নৌকা ভাড়ার ব্যবসা পরিচালনাকারী রশেল পরিবারের অফিস, মেরামতের দোকান ও প্রায় ১০০ বছরের পুরনো একটি বাড়ি আগুনে পুড়ে গেছে। এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে উচ্ছেদ কেন্দ্র খোলা হয়েছে।
জাতীয় আন্তঃসংস্থা ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত সারা দেশে ৫০ হাজারেরও বেশি দাবানল ঘটেছে, যা গত ১০ বছরের মধ্যে একই সময়ের তুলনায় সর্বোচ্চ। সূত্র: এনবিসি ডিএফডব্লিউ