হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় এনসিপি নেতাকে শোকজ
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির সদস্যসচিব এস. এম. শাহরিয়ারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাঁর সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

গত ৪ জুলাই শুক্রবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এই নোটিশ দলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। নোটিশ পাওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, শাহরিয়ারের বিরুদ্ধে আনা অভিযোগ অত্যন্ত গুরুতর এবং দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও আদর্শের পরিপন্থী। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তাঁর সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
সম্প্রতি শাহরিয়ারসহ এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে রাজধানীর একটি হোটেলের প্রায় ১২ লাখ টাকা ভাড়া পরিশোধ না করার অভিযোগ ওঠে। তাঁরা হোটেলের দুটি কক্ষ ভাড়া নিয়ে প্রায় আট মাস ধরে নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত এনসিপি সম্প্রতি সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থান নিচ্ছে। এই ঘটনায় দলটি আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে জানা গেছে।
সূত্র: আজকের পত্রিকা