Tag: উসমান দেম্বেলে

এক প্রজন্ম যায়, আরেক প্রজন্ম আসে: তবু বিশ্বকাপে ফ্রান্স এত ধারাবাহিক কেন?

ফ্রান্সের এই শক্তির ভিত্তি তৈরি হয়েছে দেশটির বিস্তৃত যুব ফুটবল ব্যবস্থায়। ক্লেরফন্তেইনকে সাধারণত ফরাসি ফুটবলের সবচেয়ে পরিচিত প্রশিক্ষণকেন্দ্র হিসেবে দেখা হয়। তবে ফ্রান্সের খেলোয়াড় তৈরির ব্যবস্থা শুধু একটি একাডেমির মধ্যে সীমাবদ্ধ নয়। দেশজুড়ে আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র, পেশাদার ক্লাবের একাডেমি, স্থানীয় ক্লাব এবং প্রশিক্ষিত যুব কোচেরা একই ব্যবস্থার অংশ হিসেবে কাজ করেন।

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

ফিফার বর্ষসেরা ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন উসমান দেম্বেলে। ২৮ বছর বয়সী পিএসজির এই ফরাসি ফরোয়ার্ড লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, রাফিনিয়াদের পেছনে ফেলে জিতে নিয়েছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার।