জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার পেছনে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপির সবুজ সংকেত ছাড়া আওয়ামী লীগ এ উদ্যোগ নেওয়ার সাহস পেত না।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনাচার-অনিয়মের সঙ্গে জড়িত সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দায়িত্ব নেওয়ার পর বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় দেশের ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী রাখা হয়নি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী, আওয়ামী লীগ–অধ্যুষিত গোপালগঞ্জসহ কয়েকটি জেলা প্রতিনিধিত্বহীন রয়েছে। উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জামায়াত–অধ্যুষিত এলাকাগুলো থেকেও কেউ স্থান পাননি।
বরিশাল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ার পর নতুন মন্ত্রিসভায় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এতে তাঁর নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
গণভোট-২০২৬–এর ফলাফল বাস্তবায়ন থেকে বিরত রাখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ রিটটি দায়ের করেন।
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জনকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রীর এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এর মধ্যদিয়ে পঞ্চম বারের মতো সরকার গঠন করল বিএনপি। তাদের মধ্যে ২৫ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের ফলাফলের গেজেট দ্রুত প্রকাশের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নতুন সংসদ সদস্যদের শপথ কখন ও কে পড়াবেন, তা নিয়ে এখনও আলোচনা চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ইঙ্গিত মিলতেই আন্তর্জাতিক মহলেও তাঁর নেতৃত্ব ঘিরে আগ্রহ বেড়েছে। প্রধানমন্ত্রী হলে কী কী হবে তাঁর অগ্রাধিকার?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফলতার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সাফল্য পেয়েছে বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে বিএনপি জোট সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন পেয়েছে। ফলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তিনিই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রাপ্ত অনানুষ্ঠানিক ফলাফলে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বিএনপি জোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলাফলে দেখা গেছে, ঘোষিত ১২৯টি আসনের মধ্যে ৯৬টিতে বিএনপি জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে ৩২টি আসনে জয় পেয়েছে জামায়াত জোট এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ভোটের ব্যবধানে ৯৫ হাজার ৪৯১ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি মোট ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়েছেন।
ভোটগ্রহণ শুরুর আগের দিন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১১টি দলের নেতাদের পৃথক বৈঠক ও পাল্টাপাল্টি অভিযোগে সরগরম আগারগাঁওয়ের নির্বাচন ভবন। দুই পক্ষই নির্বাচনি পরিবেশ, আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে। ইসি বলছে, সুনির্দিষ্ট প্রমাণ পেলে ভোট কেনাবেচাসহ যেকোনো অনিয়মে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশব্যাপী নির্বাচনী প্রচার শেষ করে এখন ভোটের সার্বিক পরিস্থিতি তদারকিতে মনোযোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের নিজ কার্যালয় থেকে সারা দেশের ভোটের খবরাখবর নিচ্ছেন এবং দলের নেতা-কর্মী ও প্রার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অতীতের অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অতীত থেকে শিক্ষা নিয়ে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
বিএনপি ক্ষমতায় গেলে ঢাকায় অন্তত ৪০টি খেলার মাঠ করা হবে। এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহারে দেশের বর্তমান ‘ভঙ্গুর অর্থনীতি’ পুনরুদ্ধার ও পুনর্গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দলটি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাক’ হয়ে থাকলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে কেন ১২ ঘণ্টা সময় নেওয়া হলো—সে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিষয়টি নিয়ে জামায়াতের ব্যাখ্যা অস্পষ্ট।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানের মতো করে গড়ে তুলতে চায় এবং দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চায় বিএনপি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে এবং মা-বোনদের ঘরের ভেতরে আটকে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, নারী সমাজকে পেছনে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়ে জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দেশ বাঁচাতে ও জনগণের ভাগ্য বদলাতে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচন ঘিরে সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের অফিশিয়াল ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে নিজের একটি পরিকল্পনার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনার বিস্তারিত না জানালেও তা বাস্তবায়নে দেশের সব মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সংবর্ধনাস্থলে জড়ো হয়েছেন। তবে তীব্র ভিড়ের কারণে অনেকেই স্টেজের সামনে যেতে না পেরে আশপাশের ডিজিটাল স্ক্রিনের সামনে ভিড় করেছেন।
আগামী বছর ফেব্রুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর আগেই ইংল্যান্ড থেকে ফিরে আসবেন বাংলাদেশে।