তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে বিএনপি সরকার

পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা পরিষদ পুনর্গঠন করেছে বিএনপি সরকার। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

Aug 22, 2026 - 19:06
তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে বিএনপি সরকার
উইকিমিডিয়া কমন্স: Adam Jones

পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা পরিষদ পুনর্গঠন করেছে বিএনপি সরকার। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে জানানো হয়, গত ২১ আগস্ট বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পৃথক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৪ সালের নভেম্বরে গঠিত পরিষদগুলো বিলুপ্ত করে নতুন পরিষদ গঠন করে। ক্ষমতা গ্রহণের প্রায় ছয় মাস পর সরকার এই পদক্ষেপ নিল।

তিনটি পরিষদে মোট ৪৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রতিটিতে ১৫ জন। রাঙামাটিতে চেয়ারম্যান করা হয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারকে। বান্দরবানে চেয়ারম্যান হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মামিয়া চিং। খাগড়াছড়িতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মরসা থোয়াই মার্মা।

নবনিযুক্তদের বেশিরভাগই বিএনপি ও তার সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, সরকার নির্বাচন না করে পূর্ববর্তী সরকারগুলোর মতো দলীয় কর্মীদের নিয়োগের পথ বেছে নিয়েছে কি না।

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি অনুযায়ী, এই পরিষদগুলো নির্বাচিত প্রতিষ্ঠান হওয়ার কথা। কিন্তু ১৯৮৯ সালের পর থেকে কোনো সরকারই এই পরিষদে নির্বাচন আয়োজন করেনি।

সূত্র: দ্য ডেইলি স্টার