রেইনার দম্পত্তির মৃত্যুর আগের রাতে পার্টিতে ছেলে নিকের আচরণ ছিল বিশৃঙ্খল
হলিউড অভিনেতা ও পরিচালক রব রেইনার এবং তাঁর স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের মৃত্যুর একদিন আগে একটি ছুটির পার্টিতে তাঁদের ছেলে নিক রেইনার বিশৃঙ্খল আচরণ করেছিলেন বলে জানিয়েছে একাধিক সূত্র। লস অ্যাঞ্জেলেসের বাড়িতে দম্পতির মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগেই ওই পার্টি অনুষ্ঠিত হয়।

এনবিসি নিউজকে জানানো সূত্র অনুযায়ী, শনিবার কমেডিয়ান কনান ও’ব্রায়েন আয়োজিত পার্টিতে ৩২ বছর বয়সী নিক রেইনারের আচরণে অতিথিরা অস্বস্তিতে পড়েন। এক সূত্র জানান, তাঁর আচরণে রব ও মিশেল রেইনার ক্ষুব্ধ ও বিব্রত হন এবং ছেলের শারীরিক-মানসিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে জানায়, পার্টিতে কমেডিয়ান বিল হেডারের সঙ্গে একটি ব্যক্তিগত আলাপচারিতায় নিক হস্তক্ষেপ করেন। হেডার কথোপকথনটি ব্যক্তিগত বলে জানালে নিক কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ সরে যান।
রব ও মিশেল রেইনারের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটি সেখানে অত্যন্ত পরিচিত ও প্রিয় ছিল। তবে ছোট ছেলে নিকের মাদকাসক্তির সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ের কথাও কারও অজানা ছিল না। তিনি সময়ের সঙ্গে ব্রেন্টউডের পারিবারিক বাড়িতে থাকতেন বলে জানা গেছে।
রোববার নিক রেইনারকে হত্যার সন্দেহে আটক করা হয়েছে। তাঁর জামিন মঞ্জুর হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক জোড়া মৃত্যু নিয়ে তদন্ত চলছে।
তথ্যসূত্র: এনবিসি ৫