আইডাহোর ইন-এন-আউট রেস্তোরাঁয় গুলিতে ৩ জন নিহত, ৭ আহত
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলসে একটি ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁয় গুলিতে তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলসে একটি ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁয় গুলিতে তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
টুইন ফলস শহরের মুখপাত্র জশ পামার জানিয়েছেন, শনিবার বিকেল ২টার দিকে হামলাটি হয়। রেস্তোরাঁর পাশে একটি এলাকায় সন্দেহভাজন বন্দুকধারীর মৃতদেহ পাওয়া গেছে।
রেস্তোরাঁটি একটি ব্যস্ত কেনাকাটার এলাকায় অবস্থিত এবং হামলার সময় সেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। আহতদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
টুইন ফলসের পুলিশ প্রধান ম্যাথিউ হিকস সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য নির্ণয়ে তদন্ত চলছে। তিনি আরো বলেন, এলাকায় আর কোনো হুমকি নেই এবং এটি ছিল অত্যন্ত বিশৃঙ্খল একটি পরিস্থিতি।
প্রত্যক্ষদর্শী লেন কোন জানান, তিনি পাশের সড়কে থাকার সময় একজনকে এআর-ধরনের রাইফেল হাতে রেস্তোরাঁর ড্রাইভ-থ্রু থেকে বের হতে দেখেন। পুলিশ জানায়, ঘটনার তদন্তে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস