খালেদা জিয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’, নিরাপত্তায় এসএসএফ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

Dec 1, 2025 - 14:30
খালেদা জিয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’, নিরাপত্তায় এসএসএফ
খালেদা জিয়া। ছবি: ইউএনবি

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেঅতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর )প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন২০২১ অনুযায়ী খালেদা জিয়ার জন্য ভিভিআইপি মর্যাদা কার্যকর হলো অবিলম্বে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

সাম্প্রতিক দিনগুলোতে বয়সজনিত জটিলতায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

তথ্যসূত্র: ইউএনবি