কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে মার্কিন বিশেষ দূত সের্জিও গর
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সের্জিও গর ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনও ছিলেন।

গত ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রতিনিধিদল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সরাসরি উখিয়ায় রোহিঙ্গা শিবিরে যায়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে জানানো হয়, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধিদল প্রথমে রোহিঙ্গা ক্যাম্প ৪-এ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রকল্প পরিদর্শন করে। এরপর এক্সটেনশন ৮ডব্লিউ ক্যাম্প এবং ক্যাম্প ৬-ও পরিদর্শন করা হয়। শিবির পরিদর্শন শেষে উখিয়ায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা।
এর আগে গত ৩০ জুলাই বুধবার সের্জিও গর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শুরু করেন। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি এক্স-এ লেখেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হচ্ছে।
রোহিঙ্গা মানবিক সংকটে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতা। মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শিবিরে বসবাস করছে, যা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড