বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে জুলাই গণঅভ্যুত্থানের জলছাপ, ফিরছে 'ইসরায়েল ব্যতীত'
বাংলাদেশের ই-পাসপোর্টের নকশায় বড় ধরনের পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। নতুন নকশায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে বিশেষ জলছাপ যুক্ত করা হবে।
বাংলাদেশের ই-পাসপোর্টের নকশায় বড় ধরনের পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। নতুন নকশায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে বিশেষ জলছাপ যুক্ত করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পাসপোর্টের ৩০ ও ৩১ নম্বর পাতায় জুলাই গণঅভ্যুত্থানের জলছাপ থাকবে। পাসপোর্টের বিভিন্ন পাতায় জাতীয় স্থাপনা ও বীরশ্রেষ্ঠদের ছবিও যুক্ত করা হবে।
পাসপোর্টের তথ্য পাতায় আবার লেখা থাকবে, এই পাসপোর্ট 'ইসরায়েল ব্যতীত' বিশ্বের সব দেশের জন্য বৈধ। ২০২১ সালে তৎকালীন সরকার পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দিয়েছিল।
নতুন নির্দেশনায় মোট ৩৮টি নকশাগত পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। তবে পাসপোর্টের সামনের প্রচ্ছদ বদলাবে না এবং ভেতরের প্রথম প্রচ্ছদে জাতীয় স্মৃতিসৌধের ছবি থাকবে।
পরিবর্তিত নকশার পাসপোর্ট এখনই বিতরণ শুরু হবে না। বর্তমানে মজুত থাকা পাসপোর্টের বই শেষ হওয়ার পর নতুন মুদ্রণ আদেশে পরিবর্তিত নকশা যুক্ত করা হবে। কর্তৃপক্ষ সাধারণত এক থেকে দেড় বছরের পাসপোর্ট মজুত রাখে।