নাগরিকত্ব আবেদন ফি ৭৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব, স্বল্প আয়ের ছাড় বাতিলের পরিকল্পনা

মার্কিন সরকার নাগরিকত্বের আবেদন ফর্ম এন-৪০০-এর কাগজ ফি ৭৬০ ডলার থেকে বাড়িয়ে ১ হাজার ৩৩০ ডলার করার প্রস্তাব দিয়েছে।

Aug 20, 2026 - 08:29
নাগরিকত্ব আবেদন ফি ৭৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব, স্বল্প আয়ের ছাড় বাতিলের পরিকল্পনা
উইকিমিডিয়া কমন্স: Gulbenk

মার্কিন সরকার নাগরিকত্বের আবেদন ফর্ম এন-৪০০-এর কাগজ ফি ৭৬০ ডলার থেকে বাড়িয়ে ১ হাজার ৩৩০ ডলার করার প্রস্তাব দিয়েছে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি গত ২৩ জুন ফেডারেল রেজিস্টারে এই প্রস্তাব প্রকাশ করে। প্রস্তাব অনুযায়ী অনলাইনে দাখিলের ক্ষেত্রে ফি ৭১০ থেকে বাড়িয়ে ১ হাজার ২৮০ ডলার করা হবে।

আপিল ফর্ম এন-৩৩৬-এর ফিও ৮৩০ ডলার থেকে বাড়িয়ে ১ হাজার ৪৭৫ ডলার করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে স্বল্প আয়ের আবেদনকারীদের জন্য ৩৮০ ডলারের রেয়াতি ফি-সুবিধা থাকলেও প্রস্তাবিত নিয়মে তা বাতিল করা হবে।

শুধু সক্রিয় ও সাবেক সামরিক সদস্যরা এই ফি থেকে অব্যাহতি পাবেন। ফি মওকুফের সুবিধাও প্রায় সম্পূর্ণ বাতিল হচ্ছে।

আগামী ২৪ আগস্টের মধ্যে জনসাধারণ এই প্রস্তাবের বিষয়ে মতামত দিতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমান ফি-ই কার্যকর থাকবে।

সূত্র: ফেডারেল রেজিস্টার