কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প, চুক্তির দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর আরোপিতব্য ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন। শুল্ক কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এই ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর আরোপিতব্য ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন। শুল্ক কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এই ঘোষণা দেন।
বুধবার মার্কিন গণমাধ্যম এনপিআর জানায়, ট্রাম্প বলেছেন কানাডার সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার শর্তে এই বিরতি দেওয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য বিষয়ে নিবিড় আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
প্রস্তাবিত এই শুল্ক কানাডা থেকে আমদানিকৃত ইলেকট্রনিক্স, ক্রীড়া সরঞ্জাম, দুগ্ধজাত পণ্য, মদ ও মোটরগাড়িসহ প্রায় দুই হাজার কোটি ডলারের পণ্যের ওপর প্রযোজ্য হতো।
হোয়াইট হাউসের এক ঘোষণায় বলা হয়েছে, কানাডা যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, দুগ্ধ ও মোটরগাড়ি রপ্তানির ক্ষেত্রে বৈষম্যমূলক পদক্ষেপ প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তির মধ্যে ডিজিটাল বাণিজ্য সমন্বয় ও কিস্টোন এক্সএল পাইপলাইন পুনরুজ্জীবনের বিষয়ও রয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা বাড়তে থাকে। তিন দিনের এই বিরতি ২১ আগস্টের মধ্যে চুক্তি চূড়ান্ত না হলে শুল্ক আবার কার্যকর হবে।
সূত্র: এনপিআর