গ্রিন কার্ডে নতুন নিয়ম: ১৮ সেপ্টেম্বর থেকে মেডিকেইড-খাদ্য সহায়তা নিলে আবেদন ঝুঁকিতে
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে মার্কিন গ্রিন কার্ডের জন্য আবেদনে নতুন পাবলিক চার্জ নিয়ম কার্যকর হবে। নতুন নিয়মে মেডিকেইড, খাদ্য সহায়তা ও আবাসন ভর্তুকির ব্যবহার আবেদনকারীর বিরুদ্ধে গণনা করা হতে পারে।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে মার্কিন গ্রিন কার্ডের জন্য আবেদনে নতুন পাবলিক চার্জ নিয়ম কার্যকর হবে। নতুন নিয়মে মেডিকেইড, খাদ্য সহায়তা ও আবাসন ভর্তুকির ব্যবহার আবেদনকারীর বিরুদ্ধে গণনা করা হতে পারে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, ২০২২ সালের পাবলিক চার্জ বিধিমালা বাতিল করে এই নতুন, কঠোরতর নিয়ম আনা হয়েছে। নতুন নিয়মে ইউএস সিআইএস কর্মকর্তারা আবেদনকারীর আর্থিক স্বনির্ভরতা মূল্যায়নে আগের চেয়ে বেশি সুবিধাকর্মসূচি বিবেচনায় নিতে পারবেন।
আগের নিয়মে কেবল নগদ সহায়তা ও দীর্ঘমেয়াদি নার্সিং হোম সুবিধাই গণনা করা হতো। নতুন নিয়মে সিএনএপি অর্থাৎ ফুড স্ট্যাম্প, মেডিকেইড, শিশু স্বাস্থ্যবিমা কর্মসূচি এবং আবাসন সহায়তাও পর্যালোচনার আওতায় আসবে।
যারা ১৭ সেপ্টেম্বরের মধ্যে ফর্ম আই-৪৮৫ জমা দেবেন, তাদের ক্ষেত্রে পুরোনো নিয়ম প্রযোজ্য হবে। ১৮ সেপ্টেম্বর বা তার পরে দাখিল করা আবেদন নতুন মানদণ্ডে মূল্যায়িত হবে। শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যাক্টের আওতায় আবেদনকারীরা এই নিয়মের বাইরে।
২০১৯ সালে ট্রাম্প প্রশাসনের আনা পাবলিক চার্জ নিয়ম ২০২২ সালে বাইডেন প্রশাসন বাতিল করে। এবার ট্রাম্প প্রশাসন নতুন করে তা ফিরিয়ে আনছে এবং এর পরিধি আরও বিস্তৃত করছে।
সূত্র: ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি