লাইবেরিয়া যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২০০ তৃতীয় দেশের নির্বাসিতকে গ্রহণ করবে
লাইবেরিয়া যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ১ হাজার ২০০ তৃতীয় দেশের অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির আওতায় এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় এ ধরনের চুক্তি।
লাইবেরিয়া যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ১ হাজার ২০০ তৃতীয় দেশের অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির আওতায় এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় এ ধরনের চুক্তি।
মঙ্গলবার লাইবেরিয়ার তথ্যমন্ত্রী জেরোলিনমেক পাই সাংবাদিকদের জানান, প্রথম দলে ২০ জনকে বৃহস্পতিবার পাঠানো হবে এবং বাকিদের এক বছরের মধ্যে পাঠানো হবে। এনপিআর এই তথ্য জানিয়েছে।
এই অভিবাসীদের মধ্যে আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের নাগরিকরা থাকবেন। ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত প্রায় দুই ডজন দেশে হাজার হাজার মানুষকে তাদের নিজের দেশে নয়, তৃতীয় কোনো দেশে নির্বাসন দিয়েছে।
লাইবেরিয়ার বিচারমন্ত্রী নাটু ওসওয়াল্ড টুয়েহ জানিয়েছেন, আগত অভিবাসীদের তালিকা আগেই যাচাই করা হয়েছে এবং তাদের বেশিরভাগই অভিবাসন নিয়ম লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। তারা লাইবেরিয়ায় আশ্রয় চাইতে পারবেন বা যেকোনো সময় দেশ ছেড়ে যেতে পারবেন।
অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন, যেসব অভিবাসীকে মার্কিন ইমিগ্রেশন আদালত নিজের দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে সুরক্ষা আদেশ দিয়েছে, তৃতীয় দেশে নির্বাসন সেই আদেশ এড়ানোর আইনি ফাঁক হিসেবে ব্যবহার হচ্ছে। ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদ থেকে এই নীতি চলে আসছে।
সূত্র: এনপিআর