যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল
যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী গত ১৮ আগস্ট সোমবার এই ঋণের পরিমাণ ৪০ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী গত ১৮ আগস্ট সোমবার এই ঋণের পরিমাণ ৪০ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
সিবিএস নিউজ জানিয়েছে, ২০১৭ সালের তুলনায় এই ঋণ দ্বিগুণেরও বেশি হয়েছে। মার্কিন সরকার টানা ২৬ বছর ধরে ঘাটতি বাজেটে চলছে।
বর্তমানে সুদ পরিশোধে বার্ষিক ব্যয় প্রায় এক ট্রিলিয়ন ডলার, যা প্রতিরক্ষা ও মেডিকেয়ার বাজেটকেও ছাড়িয়ে গেছে। সরকার প্রতিদিন প্রায় ৬০০ কোটি ডলার ঋণ করছে।
ট্রাম্প প্রশাসনের 'ওয়ান বিগ বিউটিফুল বিল' ২০৩৪ সাল পর্যন্ত আরও ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার ঋণ যোগ করবে বলে অনুমান করা হচ্ছে। পিটারসন ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী কোনো সংস্কার না হলে ছয় বছরের মধ্যে এই ঋণ ৫০ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে।
এই ঋণবৃদ্ধি কোনো একটি দলের কারণে নয়। দুই দশকের কর হ্রাস, ২০০৮ সালের মহামন্দা ও করোনাভাইরাস মহামারিতে বিশাল ব্যয়বৃদ্ধির সম্মিলিত ফল এটি। পিটারসন ফাউন্ডেশনের মাইকেল পিটারসন বলেছেন, দেশটি দীর্ঘদিন ধরে কাঠামোগত সমস্যা এড়িয়ে চলেছে।
সূত্র: সিবিএস নিউজ