উত্তর কোরিয়ার অস্ত্র-অর্থায়নের আইটি নেটওয়ার্ক ভাঙল, নর্থ টেক্সাসে জব্দ ১০০ ল্যাপটপ
উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থের জোগান দেওয়া একটি সাইবার জালিয়াতি নেটওয়ার্ক ভেঙে দিয়েছে মার্কিন বিচার বিভাগ। এতে নর্থ টেক্সাস থেকেই জব্দ হয়েছে ১০০টিরও বেশি ল্যাপটপ।
উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থের জোগান দেওয়া একটি সাইবার জালিয়াতি নেটওয়ার্ক ভেঙে দিয়েছে মার্কিন বিচার বিভাগ। এতে নর্থ টেক্সাস থেকেই জব্দ হয়েছে ১০০টিরও বেশি ল্যাপটপ।
এফবিআই ডালাসের বিশেষ এজেন্ট ইনচার্জ জোসেফ রদব্রক মঙ্গলবার জানান, অনুসন্ধানে দুজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার এবং ৭০টিরও বেশি কোম্পানির প্রায় ১৮৭টি ল্যাপটপ ও কম্পিউটার জব্দ করা হয়েছে। এনবিসি ডিএফডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে।
গ্রেপ্তারকৃত মার্কিন নাগরিকরা হলেন পেনসিলভানিয়ার মাইকেল জেমস বোস্টেলি ও টেক্সাসের হুয়ান সেসিলিও পেনা কারিলো। তাঁদের বিরুদ্ধে তার জালিয়াতি, অর্থ পাচার ও পরিচয় চুরির অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি চীনা নাগরিকদের বিরুদ্ধেও অভিযোগনামা জারি হয়েছে।
তদন্তকারীরা জানান, উত্তর কোরিয়ার আইটি কর্মীরা চুরি করা বা জাল মার্কিন পরিচয় ব্যবহার করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভেলপার পদে নিয়োগ পেতেন। উপার্জনের ৮৫ থেকে ৯০ শতাংশ চলে যেত উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংস্থায়। মার্কিন ট্রেজারি বিভাগের ২০২৪ সালের হিসাবে এই নেটওয়ার্ক মার্কিন কোম্পানি থেকে ৮০ কোটি ডলারের বেশি সংগ্রহ করেছে।
নর্থ টেক্সাসের ইউএস অ্যাটর্নি রায়ান রেইবোল্ড বলেন, প্রতিটি ডলার উত্তর কোরিয়ার অস্ত্র উন্নয়নে জ্বালানি হিসেবে কাজ করেছে। ২০১৯ থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত চলা এই জালিয়াতিতে স্বাস্থ্যসেবা, যোগাযোগ, সাইবার সাপোর্ট, খুচরা ও উৎপাদন খাতের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ