নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ দেখানোর পরিকল্পনা ঘৃণ্য: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হত্যাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনাকে ঘৃণ্য আখ্যা দিয়েছে জাতিসংঘ এবং বলেছে এটি নির্যাতনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হত্যাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনাকে ঘৃণ্য আখ্যা দিয়েছে জাতিসংঘ এবং বলেছে এটি নির্যাতনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে।
গত ১০ অক্টোবর শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, ইরান বা আফগানিস্তানের মতো দেশে এ ধরনের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর শাস্তির সমতুল্য হতে পারে।
হাসান ২০০৯ সালের নভেম্বরে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে একটি চিকিৎসাকেন্দ্রে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা এবং ৩১ জনকে আহত করেছিলেন। আগামী ৩ ডিসেম্বর ওই একই ঘাঁটিতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
দুজারিক আরও বলেন, সরাসরি ক্যামেরার সামনে বা প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা নির্যাতনের নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে এবং এটি সত্যিকার অর্থেই ঘৃণ্য।
হাসান হবেন ১৯৪৫ সালের পর মার্কিন সামরিক বাহিনীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম ব্যক্তি। ফোর্ট হুড হামলা যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলাগুলোর একটি।
সূত্র: বিডিনিউজ২৪