টেরান্ট কাউন্টিতে ৯২টি ভোটকেন্দ্র বাতিলের বিরুদ্ধে মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা নাকচ
টেক্সাসের টেরান্ট কাউন্টিতে ৯২টি ভোটকেন্দ্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নাকচ করে দিয়েছেন একজন জেলা আদালতের বিচারক। কাউন্টি কমিশনাররা গত মাসে ভোটকেন্দ্রের সংখ্যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় ৯২টি কমানোর পরিকল্পনা ৩-২ ভোটে পাস করেছিলেন।

এনবিসি ডিএফডব্লিউ জানায়, গত ১৪ অক্টোবর বুধবার ৯৬তম জুডিশিয়াল ডিস্ট্রিক্ট কোর্টে বিচারক প্যাট্রিক গ্যালাঘারের আদালতে শুনানি হয়। বাদীপক্ষে ছিলেন ফোর্ট ওয়ার্থ সিটি কাউন্সিলের সদস্য ডেবোরা পিপলসসহ কয়েকজন বাসিন্দা।
বাদীদের আইনজীবীরা আদালতে যুক্তি দেন যে বাতিল করা ভোটকেন্দ্রগুলো কাউন্টির সব এলাকাকে সমানভাবে প্রভাবিত করেনি। তারা জানান, কর্তৃপক্ষ প্রথমে ১৪০টি কেন্দ্র বন্ধ করার পরিকল্পনা নিলেও জনচাপে ৪৮টি পুনরুদ্ধার করে। বাকি কাটছাঁট মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পড়েছে বলে দাবি করেন তারা।
কাউন্টির পক্ষের আইনজীবী আদালতকে বলেন, আর্লি ভোটিং আগামী সোমবার ১৯ অক্টোবর শুরু হওয়ার আগে নতুন কেন্দ্র খোলার সময় নেই। তিনি বলেন, যেকোনো আদেশ মানার জন্য সরকারি বৈঠক ও আইনি প্রক্রিয়া প্রয়োজন হবে। বিচারক নিষেধাজ্ঞার আবেদন নাকচ করলেও বলেন, বৈষম্যের অভিযোগগুলো মামলার মূল শুনানিতে টিকে থাকবে।
টেরান্ট কাউন্টিতে প্রায় ১৩ লাখ নিবন্ধিত ভোটার আছেন। কাউন্টি ইলেকশনস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিন্ট লুডভিগ আদালতে সাক্ষ্য দেন যে ভোটার উপস্থিতির ধরন ও ওভারল্যাপিং কেন্দ্র পর্যালোচনা করে ২০২৪ সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। মামলাটি এখন চলমান থাকবে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ